মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

মৌলভীবাজারে বাস চাপায় এক পুলিশ সদস্য নিহত, আহত আরো দুইজন

মৌলভীবাজারে বাসের চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আরো দুই পুলিশ সদস্যসহ ২০/২৫ জন বাসযাত্রী আহত হয়েছেন। রবিবার (৮ মে) ভোররাতে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে সিলেট গামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শেরপুর চত্বরে দায়িত্বরত তিনজন পুলিশ সদস্যদের চাপা দিয়ে দুটি মালবাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় তিন পুলিশ সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ সদস্য কনস্টেবল রাকিব আলী মারা যায়। নিহত কনস্টেবল রাকিব আলীর বাড়ি সোনামগঞ্জ জেলায়। আহত অন্য দুই পলিশ সদস্য হলেন কামরানুর রহমান ও আনিস আহমেদ তারা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরো ২০/২৫ যাত্রী । জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, শেরপুর ফাঁড়ির একজন পুলিশ সদস্য নিহত ও দুইজন আহত হয়েছেন। রাতের বেলা তারা হাইওয়েতে দায়িত্বরত ছিলেন। তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের অবস্থা গুরুতর হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com