বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

গোদাগাড়ীতে বন্ধুদের সাথে ঈদে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর সময়ে দুর্ঘটনায় নিহত ১ জন

ঈদের আনন্দে ঘুরতে গিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর সময়ে দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

বুধবার (৪ মে) রাত ৯ টার দিকে গোদাগাড়ী উপজেলার রাজশাহী চাপাইনবাবগঞ্জ মহাসড়কের লস্করহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান,ঈদে আনন্দ করার জন্য বিভিন্ন বয়সী ছেলেরা বিভিন্ন সড়কে বেপরোয়াভাবে মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে চালানোর সময়ে লস্করহাটি যুব সংঘ ক্লাবের পাশে মহাসড়কে রাজশাহীর দিক থেকে চাঁপাইনাবগঞ্জের দিকে যাওয়া একটি কালো রঙের নাম্বার বিহীন ৩ জন আরোহী সহ ১৫০ সিসি পালসার মোটরসাইকেল ও সুইচগেটের দিক থেকে কামারপাড়ার দিকে আসা ১২৫ সিসি কালো রঙের নাম্বার বিহীন ডিসকভার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

ডিসকভার মোটরসাইকেল ছিটকে গিয়ে রাস্তার পাশ দিয়ে যাওয়া একটি চার্জার ভ্যানের সাথে ধাক্কা খায়। ইহাতে ডিসকাভার মোটরসাইকেলের চালক মোঃ নাঈম হোসেনের মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

নিহতের বাড়ি উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের
হাটখোলা পাহাড়পুর নামাজপাড়া গ্রামের মোঃ আলী হোসেনের ছেলে নাইম হোসেন (২৩)। অজ্ঞাত নামা চালকসহ ৩ জন রাস্তায় পরে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন স্থানীয় লোকজন ও ফায়ারসার্ভিস কর্মীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com