বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ধামইরহাটে জাতীয়তাবাদী দল’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

বৃহস্পতিবার (২৮এপ্রিল) বিকেল চারটায় ধামইরহাট উপজেলা সুফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিল সাবেক সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট রুহুল কবির রিজভী সিনিয়র যুগ্ম-মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সকলকে রাজপথে নামতে হবে আরো বিভিন্ন রাজনৈতিক বিষয়ের উপর বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ শামসুজ্জোহা খান (জোহা) সাবেক এমপি ৪৭ নওগাঁ-২ কৃষি বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি। তিনি বলেন তারেক রহমান দেশে ফিরে এসে জাতীয়তাবাদী (বিএনপি) দলের হাল ধরতে ও দেশনেত্রী বেগম খালেদাজিয়ার সুস্বাস্থ্য কামনা করেন এবং সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীতে রাজপথে নামার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খায়রুল আলম গোল্ডেন সাধারণ সম্পাদক নওগাঁ জেলা যুবদল। জনাবঃ জেড এইচ খান মানিক সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক নওগাঁ জেলা যুবদলও টিম লিডার ধামইরহাট উপজেলা ও পৌর যুবদল সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ এম এ ওয়াদুদ সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য ধামইরহাট উপজেলা বিএনপি।

এ আয়োজনে ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতা ও নেত্রী গন প্রমুখ রাজনৈতিক বিষয় নিয়ে বিভিন্ন দিকনির্দেশনার উপরে বক্তব্য রাখেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com