বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

শ্রীমঙ্গলে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস । দিবসটি উপলক্ষে আজ (২৮ এপ্রিল) বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল কলকারখানা ও প্রতিষ্টান পরিদর্শন অধিদপ্তর ফানুস উড়িয়ে শুভ সূচনা, র‌্যালী ও আলোচনাসভা অনুষ্টিত হয়েছে। ‘নিশ্চিত করি শোভন কর্মপরিবেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে দিবসটি।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদী হাসান। অধিদপ্তরের উপমহা পরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের উপরিচালক নাহিদুল ইসলাম, বাংলাদেশীয় চা সংসদ এর সিলেট শাখার চেয়ারম্যান জিএম শিবলী, শ্রম পরিদর্শক মাহবুবুর রহমান, মো. সোহেল রানা, সুধাংশু শেখর দাস, বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসাসিয়েশনের সভাপতি মো. মাহবুব রেজা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, মৌলভীবাজার জেলা অটোমোবাইল ওয়ার্কসপ মেক্যানিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুর রবসহ বিভিন্ন চা বাগান ব্যবস্থাপক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদী হাসান বলেন, সরকার শ্রমিক ও শ্রমিক সন্তানদের উন্নত সমৃদ্ধ জীবন মান বিনির্মানে নানামূখী কর্মসূচী হাতে নিয়েছে। এ জন্য তিনি কর্মক্ষেত্রে শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহবান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com