মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে গাছ কাটার প্রতিবাদ করায় মা ও দুই মেয়েকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ, স্বর্ণালংকার লুট নওগাঁর চেরাগপুরে সুশীল সমাজের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ আটক ৩ জনের কারাদণ্ড নওগাঁয় টানা ৩ দিনের বৃষ্টিতে কয়েক লাখ কাঁচা ইট নষ্ট, বিপাকে ভাটার মালিক-শ্রমিক রাজশাহীতে ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অস্ত্র উদ্ধার রাজশাহীকে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের কেন্দ্র করতে চাই: রাসিক প্রশাসক রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় শ্রীমঙ্গলে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নারী আটক শ্রীমঙ্গলে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সড়ক দূর্ঘটনা রোধকল্পে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও স্টিকার বিতরণ

কাস্টমসের সরেজমিন প্রত্যয়ন ছাড়া কৃষিপণ্যে রপ্তানি সহায়তা মিলবে না

কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানিতে প্রণোদনা পেতে এখন থেকে কাস্টমস কর্তৃপক্ষের সরেজমিন প্রত্যয়নপত্র জমা দিতে হবে। প্রত্যয়নপত্র জমা না দিলে তারা প্রণোদনা বা ভর্তুকি পাবেন না।

আজ (১৮ এপ্রিল) সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাটি দেশের কার্যরত সব অনুমোদিত ডিলারদের কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনায় বলা হয়েছে, কৃষিপণ্য (শাকসবজি/ফলমূল) ও প্রক্রিয়াজাত (অ্যাগ্রোপ্রোসেসিং) কৃষিপণ্য রপ্তানি খাতে প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে পণ্য রপ্তানির আগে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের সরেজমিনে যাচাইপূর্বক (ফিজিক্যাল ভেরিফিকেশন) প্রত্যয়নপত্র আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

আলোচ্য নির্দেশনা সার্কুলার জারির তারিখ থেকে জাহাজিকরণ পণ্যের ক্ষেত্রে কার্যকর হবে। কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি খাতে প্রণোদনা দেওয়ায় সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com