রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মব সৃষ্টি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে ডবলমুরিং থানা: ওসি আরিফ ফয়সাল ইসরাইলে ইহুদি-আরব জোট সরকার গঠনের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক ল্যাভরভের পাশে ছবি তুলতে আপত্তি, জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের ‘ফ্যামিলি ফটো’ বাতিল ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, সালিসে চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ ব্যাংকের নিলামে পেট্রোল পাম্প কিনেও শান্তিপূর্ণ ভোগদখলে বাধা, হয়রানির অভিযোগ চট্টগ্রামে এশিয়ান গ্রুপ ফুটসাল টুর্নামেন্ট শুরু, ৪ নভেম্বর আন্তর্জাতিক ব্যাডমিন্টন ডেঙ্গু নিয়ন্ত্রণে বিটিআই প্রযুক্তি ব্যবহার করছে চসিক: ডা. শাহাদাত ষড়যন্ত্র মোকাবিলায় নৈতিক চরিত্র ও দৃঢ় ঈমান জরুরি: মুহাম্মদ শাহজাহান রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

ব্যাংকের নিলামে পেট্রোল পাম্প কিনেও শান্তিপূর্ণ ভোগদখলে বাধা, হয়রানির অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি:

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আদালতের নির্দেশে ব্যাংকের প্রকাশ্য নিলামের মাধ্যমে মেসার্স সম্রাট ফিলিং স্টেশনের সম্পত্তি ক্রয় করেছেন বলে দাবি করেছেন শেখ আহমদ আফজাল। তবে নিলামে সম্পত্তি কেনা, আদালতের বিক্রয় সনদ পাওয়া, দলিল নিবন্ধন ও সরকারি নিয়মে নামজারি সম্পন্ন করার পরও শান্তিপূর্ণ ভোগদখল নিয়ে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গলের স্থানীয় পানসি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন শেখ আহমদ আফজাল। তিনি উপজেলার বরুনা গ্রামের বাসিন্দা।

লিখিত বক্তব্যে তিনি জানান, মেসার্স সম্রাট ফিলিং স্টেশনের কাছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির পাওনা অর্থ আদায়ের লক্ষ্যে মৌলভীবাজার অর্থঋণ আদালতে অর্থঋণ জারি মামলা নং-৩১/২০২১ (অর্থঋণ-০২/২১) দায়ের করা হয়। মামলার ধারাবাহিকতায় আদালতের আইনানুগ প্রক্রিয়ায় ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট সম্পত্তির ওপর প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়। ওই নিলামে তিনি সর্বোচ্চ দরদাতা হিসেবে সম্পত্তিটি ক্রয় করেন বলে দাবি করেন।

তিনি আরও জানান, ২০২৩ সালের ১৮ মে মৌলভীবাজারের অর্থঋণ আদালত তাঁর অনুকূলে জমি নিলামে বিক্রয়ের সার্টিফিকেট প্রদান করেন। একই সঙ্গে দলিল নং-৩৩৬৯/২৩ সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধনের প্রয়োজনীয় আদেশ দেওয়া হয়। পরবর্তী সময়ে যথানিয়মে দলিল নিবন্ধন, নামজারি ও অন্যান্য দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করেন তিনি।

নিলামে ক্রয় করা সম্পত্তির বিবরণ তুলে ধরে শেখ আহমদ আফজাল জানান, শ্রীমঙ্গল উপজেলার আলীশারকুল মৌজার জেএল নং-৩৪, আরএস খতিয়ান নং-১৪১৪, দাগ নং-১৭৮৬-এর ৫৮ শতক জমি এবং নিলামসংক্রান্ত নথিতে উল্লিখিত তৎসংলগ্ন মেসার্স সম্রাট ফিলিং স্টেশনের সম্পদ তিনি ক্রয় করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আদালতের প্রক্রিয়ায় সম্পত্তি ক্রয় এবং সরকারি নিয়মে নামজারি সম্পন্ন করার পরও এর শান্তিপূর্ণ ভোগদখল ও স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় নানা জটিলতা সৃষ্টি করা হচ্ছে। তাঁর দাবি, একটি মহল আদালতের আদেশ ও আইন উপেক্ষা করে সম্পত্তিটি অবৈধভাবে দখলের চেষ্টা করছে এবং তাঁকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে।

শেখ আহমদ আফজাল বলেন, কোনো অবৈধ উপায়ে কিংবা বলপ্রয়োগের মাধ্যমে নয়, বরং আদালতের প্রকাশ্য নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে সম্পূর্ণ আইনানুগ প্রক্রিয়ায় তিনি সম্পত্তিটি ক্রয় করেছেন। আদালতের বিক্রয় সনদ, নিবন্ধিত দলিল ও সরকারি নামজারির মাধ্যমে মালিকানাসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকর্মীদের প্রকৃত ঘটনা যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান। পাশাপাশি আইনের প্রতি শ্রদ্ধা রেখে সম্পত্তির শান্তিপূর্ণ ভোগদখল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

তবে সম্পত্তির ভোগদখল নিয়ে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য সংবাদ সম্মেলনে পাওয়া যায়নি। এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com