শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
উচ্চশিক্ষার স্বপ্ন অধরা রেখেই কানাডা থেকে ফিরছে লাবিবের নিথর দেহ শ্রীমঙ্গলের খেজুরীছড়া চা-বাগানের শ্রমিক অসন্তোষ নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে চাঁদাবাজির শিকার ক্ষতিগ্রস্ত তিন ক্ষুদ্র ব্যবসায়ীর পাশে জামায়াত চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৭ জন গ্রেফতার, কিশোর গ্যাংয়ের ৫২৪ সদস্য আটক চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএসে উপচে পড়া ভিড় মাস্টারদের সনদ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জাহাজী শ্রমিক ফেডারেশনের মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে পাশে থাকবে চসিক: প্রশাসক ডা. শাহাদাত চট্টগ্রামে ‘উপমহাদেশে ইসলামী আন্দোলন: ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন কেউ সন্তানের জীবন বাঁচাতে, কেউ চোখের আলো ফেরাতে—অসহায় মানুষের পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ চকরিয়ায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

হালিশহরে নতুন ওসির কঠোর অবস্থান, ফুটপাত ও সড়ক দখলমুক্তে উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের হালিশহর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেই কঠোর অবস্থানে নেমেছেন জয়নাল আবেদিন মন্ডল। পদভার গ্রহণের পর পরই তিনি ঘোষণা দিয়েছেন—এলাকার জনসাধারণের চলাচলের সুবিধার্থে ও যানজট নিরসনে কোনো ফুটপাত বা প্রধান রাস্তায় অবৈধ দোকানপাট বসতে দেওয়া হবে না।

 

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন  মন্ডল দায়িত্ব নিয়েই আইনশৃঙ্খলা রক্ষা ও ফুটপাত মুক্ত করার অভিযান শুরু করেছেন। সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এবং এলাকার যানজট নিরসনে কঠোর অবস্থানে থেকে কাজ শুরুর নির্দেশ দিয়েছেন তিনি।

 

সরেজমিনে গিয়ে দেখা যায় নগরীর হালিশহর  বড়পোল মোড়ে রাস্তার উপর বসে ব্যবসা করা দোকানদারগন তাদের অস্থায়ী দোকানগুলো নিজ দ্বায়িত্বে সরিয়ে নিচ্ছে। করিম নামের এক দোকানদারের সাথে কথা হলে তিনি জানান হালিশহর থানায় নতুন ওসির নির্দেশ এখানে দোকান করা যাবে না।

 

আরেকজন দোকানদারকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন এখানে কোন ভাঙচুর হচ্ছে না,  কোন ম্যাজিস্ট্রেটও আসে নি, ওসি স্যার বলেছেন তাই সরিয়ে নিচ্ছি। না সরালে যদি ভেঙে দেয় আমাদেরই ক্ষতি হবে। তবে কি করে আগামী দিন পার করব তা বুঝতে পারছিনা,  পরিবার কি করে চলবে তাও বুঝতে পারছিনা।

 

সচেতন এলাকাবাসীর পরামর্শ হল,  “প্রত্যেকটা সরকারি  স্কুল মাঠ সন্ধ্যার পর খালি থাকে,  হত দরিদ্রদের শর্ত সাপেক্ষে সন্ধ্যাকালীন এসব মাঠ গুলো ব্যবহার করতে দিয়ে তাদের ব্যবসা চালু রেখে সমস্যা সমাধান করা যেতে পারে”।

 

ওসি জয়নাল আবেদীন মন্ডল

স্পষ্ট বার্তা দিয়েছেন যে, “রাস্তায় ও ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা কোনো দোকান রাখা হবে না।” দায়িত্ব নেওয়ার পরপরই তিনি সরেজমিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ টিম পাঠিয়ে উচ্ছেদ অভিযান চালনা এবং কঠোর সতকর্তামূলক বার্তা দেওয়ার কাজ শুরু করেছেন।

 

এদিকে এমন অভিযানে নগরবাসীর প্রশংসায় ভাসছেন হালিশহর থানার নতুন ওসি অপরদিকে নগরীর অনান্য থানার ওসিগণ এমন উদ্যোগ কেন নিতে পারছেন না এ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন, হাইডেন কোন অর্থনৈতিক সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখার দাবি নগরবাসীর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com