রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ঈশ্বর, বলতে পারো? — ফারুক আহম্মেদ জীবনের কবিতা ইরানের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের শব্দ, হরমুজ প্রণালিতে দ্বিতীয় সুপারট্যাংকারে আগুন নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচজনের মৃত্যু, তদন্তে পুলিশ নওগাঁয় দুর্গাপূজার মণ্ডপে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক অস্ত্র নিয়ে সাংবাদিক এহসানুল হককে অনুসরণের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গল সেক্টরে বিজিবির ৩৪ প্লাটুন মোতায়েন, নজরদারিতে ড্রোন শ্রীমঙ্গলে যানযট নিয়ন্ত্রণে অভিযান মৌলভীবাজারে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবির ১৪ পেট্রোল টিম, গোয়েন্দা নজরদারি দূর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর অস্ত্র নিয়ে পিছু নেয় অজ্ঞাত এক যুবক, নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিক এহসানুল হক

জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে এক আদিবাসী কিশোরের মরদেহ সমাধি দিতে বাধা দেওয়া এবং সৎকারে আসা স্বজনদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশ আদিবাসী সংঘ ও জাতীয় আদিবাসী পরিষদের নেতাসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নের চকমোহন গ্রামের পালী আদিবাসী সমাধী শ্মশানে এ ঘটনা ঘটে।

আহতরা বর্তমানে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, চকমোহন গ্রামের আদিবাসী পল্লীর বাসিন্দা পিন্টু পাহানের ১৪ বছর বয়সী ছেলে বিকাশ পাহান গত ৩০ আগস্ট মারা যায়।

পরদিন তার মরদেহ পালী আদিবাসী সমাধী শ্মশানে নিয়ে সমাধি দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।

অভিযোগ রয়েছে, এ সময় নূরপুর গ্রামের মুকুল চন্দ্র মণ্ডলের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে মরদেহ সমাধিতে বাধা দেন।
একপর্যায়ে সমাধি দিতে আসা আদিবাসীদের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় বাংলাদেশ আদিবাসী সংঘ জয়পুরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় আদিবাসী পরিষদ জয়পুরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সতিশ পাহান, পালী আদিবাসী সমাধী শ্মশানের সভাপতি অনুকূল কুর্মি এবং সাধারণ সম্পাদক শংকর আহত হন।

খবর পেয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ভাদসা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে বিকাশ পাহানের মরদেহ সমাধি দেওয়া সম্পন্ন হয়।

ঘটনার পর আদিবাসী নেতৃবৃন্দ ও স্থানীয়রা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় কোনো মামলা বা আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযুক্তদের বক্তব্যও পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com