বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের হবিগঞ্জ সড়কের শাহী ঈদগাহ এলাকা থেকে উপজেলা বিএনপি ও দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকীসহ বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীমঙ্গল পৌরসভা এলাকায় গিয়ে শেষ হয়।
পরে পৌরসভা মহসিন অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।
আলোচনা সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকীসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, জাতীয়তাবাদী শ্রমিক দল, যুবদল, কৃষক দলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করেন।