বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম

লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ

 

মো. সেলিম উদ্দিন খাঁন

বান্দরবানের লামা বনবিভাগের ডলুছড়ি রেঞ্জের সরই বিটকর্মকর্তার যোগসাজশে রাতের আঁধারে কাঁচা বাঁশ ও অবৈধ কাঠ পাচারের অভিযোগ উঠেছে বন কর্মকর্তাদের নীরব ভূমিকার সুযোগ নিয়ে স্থানীয় অসাধু চক্র ও প্রভাবশালীরা নির্বিচারে বনাঞ্চল উজাড় করছে।

লামা-গজালিয়া সুয়ালক সড়কের বুড়ির ঝিরি এলাকা থেকে শুরু করে নোয়াপাড়া,ফারেংগা ব্রিজ, ডিসিরোড রাবার বাগান,বাইশফাঁড়ি, কম্পানিয়া,ডিগ্রিখোলা বাজার,আন্ধারী হিমছড়ি মুজিবের দোকান,আমতলী বাজার,লম্বাখোলা সহ কোয়ান্টাম সড়কের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ কাঁচা বাঁশ মজুত করিয়া রাখার অভিযোগ উঠিয়াছে। স্থানীয় সচেতন মহল মনে করেন বাঁশের প্রজনন মৌসুম চলাকালীন সময়ে এভাবে কাঁচা বাঁশ কেটে সংগ্রহ ও পরিবহনের প্রস্তুতি বন আইন এবং পরিবেশ সংরক্ষণের জন্য উদ্বেগজনক বলে বিবেচিত হতে পারে।

সরেজমিনে প্রাপ্ত তথ্য অনুযায়ী,লামা থেকে গজালিয়া ও সরই ইউনিয়নে রওনা হলে দেখা যায়,শতশত পৃথক স্থানে কাঁচা বাঁশের স্তূপ লক্ষ্য করা যায়।পরবর্তীতে আরও নিকটবর্তী এলাকায় তিনটি পৃথক স্পটে জিপ ও কাটা-পিকআপ গাড়িতে কাঁচা বাঁশ লোড অবস্থায় সহ রাস্তার দুই পার্শ্বে বাঁশ মজুত করে রাখার দৃশ্যের দেখা যায়।পরবর্তীতে সরই ইউনিয়ন থেকে লামার উদ্দেশ্যে ফেরার সময়,অর্থাৎ বিকাল প্রায় ৪টার দিকে পুনরায় একই স্থানসমূহে বাঁশের মজুত ও লোডকৃত যানবাহন সমূহ ঠিক তখনও সেখানে অবস্থান করছিল।

স্থানীয়দের ধারণা মতে, যেকোনো সময় বৃহৎ আকারের পরিবহনযোগে উক্ত বাঁশ অন্যত্র সরিয়ে নিয়ে নেওয়া হতে পারে।বিশেষজ্ঞগণ বলেন জুন, জুলাই ও আগস্ট মাস বাঁশের প্রজননকাল। এ সময়ে অপরিপক্ব বা কাঁচা বাঁশ নির্বিচারে কর্তন করা হইলে বাঁশঝাড়ের স্বাভাবিক বৃদ্ধি,
বংশবিস্তার পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হইতে পারে। ফলে বনজ সম্পদ সংরক্ষণে সরকারের গৃহীত উদ্যোগও ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

লামার স্থানীয় সচেতন নাগরিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দের দাবি সরই বিট কমকর্তা করিম ও অবৈধ কাঁচা তাজা কাটা বাঁশ পাচারকারি সিন্ডিকেট চক্রের সদস্যদের যোগসাজশের যে গুঞ্জন ওঠেছে সেই বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগ,প্রশাসন,
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের ভাষ্যমতে,কাঁচা বাঁশের অবৈধ মজুত, পরিবহন ও পাচার রোধে নিয়মিত নজরদারি জোরদার করা না হইলে বনজ সম্পদের ওপর বিরূপ প্রভাব পড়বে এবং পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি হুমকির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোস্তাফিজ রহমান সহ চট্টগ্রাম বিভাগের বিভাগীয় বন সংরক্ষক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করিয়া স্থানীয়রা দ্রুত অভিযান পরিচালনা, বাঁশের উৎস যাচাই এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়াছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com