সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ

চট্টগ্রাম প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আওতাধীন চান্দগাঁও থানা জামায়াতের উদ্যোগে নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। থানা সেক্রেটারি জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা আমীর ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইসমাইল, থানা সহকারী সেক্রেটারি মো. আজাদ চৌধুরী এবং মো. ওমর গনি। এছাড়াও উপস্থিত ছিলেন ৫ নম্বর মোহরা ওয়ার্ড আমীর ইঞ্জিনিয়ার ওমর ফারুক এবং ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী যথাক্রমে রইছুর রহমান চৌধুরী তিতু, জসিম উদ্দিন সরকার ও মো. নুরুল হোসাইনসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ উল্লাহ বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর দীর্ঘ সময় ধরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় প্রতিটি ওয়ার্ডের সাধারণ মানুষ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন মৌলিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। নাগরিক সমস্যার দ্রুত সমাধান, উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি এবং জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ওয়ার্ড পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা প্রয়োজন। তিনি নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীলদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার করার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে সর্বস্তরের জনগণকে সচেতন ও সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং জনগণের পাশে থেকে তাদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বক্তারা বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক ও কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com