সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি

মো. সেলিম উদ্দিন খাঁন

সীরত একটি পবিত্র শব্দ। প্রিয় নবী (স.) এর জীবন-কর্ম এতে নিহিত। সীরতের পবিত্রতাকে মহাসমারোহে বিশ ব্যাপী মুুমিন মুসলমানদের সামনে তুলে ধরতে আজ হতে ৫৫ বছর পূর্বে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্তর্গত চুনতি গ্রামে আল্লাহর মহান ওলি হযরত শাহ্ মাওলানা হাফেজ আহমদ (র.) শুভ সূচনা করেন। বাংলাদেশের মুমিন মুসলমানদের কাছে এ খবর নতুন নয়। চুনতির হযরত শাহ্ মাওলানা হাফেজ আহমদ (র.) এ মাহফিল শুরু করলেও আজ বিশব্যাপী এর প্রচার রয়েছে।

চট্টগ্রাম জেলার চুনতি ইউনিয়নে ঐতিহাসিক চুনতি ৫৬ তম আন্তর্জাতিক সীরতুন্নবী মাহফিলে (সা.) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ জুন শনিবার, সকাল ১০ টায় চুনতি সীরতুন্নবী ( সা.) হল রুমে শুরু হয়।

১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (সা.) মাহফিল মতোওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইবনে দিনার নাজাত এর সন্চলনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীরতুন্নবী (সা.) মাহফিল মতোওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

সভায় ৫৬ তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করতে বিভিন্ন পরামর্শ ও গুরুত্বপূর্ণ মতামত দেন বক্তরা। এছাড়াও আর্থিক সহযোগিতার আশ্বাস দেন উপস্থিত মেহমান, কর্মী,দায়িত্বশীল ও ভক্তরা।

প্রস্তুতি সভায় দেশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে অগনিত ভক্ত, বিশিষ্টজন, মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, শিক্ষা অনুরাগী ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। পরিশেষে সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইবনে দিনার নাজাত সমাপনী বক্তব্যে বলেন সকলের সহযোগিতায় মাহফিলে সীরাতুন্নবী অনুষ্ঠিত হয়, এবারের বাজেট সাড়ে পাঁচ কোটি, বিগত বছরের ঘাটতি সহ ৮ কোটি এবারের বাজেেট দরকার।

লাখ লাখ মুমিন মুসলমানদের ও নবী করিম (স.) প্রেমির আল্লাহু আকবর ধ্বনীতে চট্টগ্রামের আকাশ কম্পিত হয়। এই ইমানী চেতনা নিঃসন্দেহে আনন্দের ও গর্বের। মহান আল্লাহ তায়ালার প্রিয় নবী যাঁকে আখেরী নবী হিসেবে সৃষ্টি করেছেন। যাঁকে রহমাতুল্লিল আলামীন বলা হয়। সেই নবীর সীরতকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা সকল মুসলিমদের পবিত্র দায়িত্ব ও কর্তব্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com