শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নওগাঁ সহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের আজ ষষ্ঠী পূঁজা শুরু ৮৩৬ মণ্ডপে বাজবে ঢাক ও কাঁশি নওগাঁর মান্দা জয় বাংলা মহাদেবপুরে তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ মৌলভীবাজারে পূজামন্ডপের নিরাপত্তায় মাঠে থাকবে ৬ হাজার ১৭২জন আনসার সদস্য নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে(৫০০+৯০)লিটার চোলাই মদ সহ তিনজন গ্রেফতার  দূর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থানা প্রশাসনের সাথে পৌর বিএনপির মতবিনিময় মৌলভীবাজারে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডের ২৫তম আসরে শ্রেষ্ঠ ফোক সংগীতশিল্পীর সম্মাননায় ভূষিত রেশমী মির্জা নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ ​জনকল্যাণে চাটগাঁর মেয়র ডা. শাহাদাত হোসেন: জালালাবাদে অসহায়দের মুখে হাসির ফোয়ারা

মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস এর কাভার্ড ভ্যান থেকে প্রায় ৫৭ লক্ষ টাকার ভারতীয় শাড়ি, ফুসকা, সিগারেট, কম্বল ও কসমেটিকস উদ্ধার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। এসময় অবৈধ পণ্য বহনের দায়ে কাভার্ড ভ্যানটিকে জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) বিকেলে পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় শহরের কুসুমবাগ এলাকার এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

পরে দীর্ঘ যাচাই-বাছাই শেষে কভার্ডভ্যানে থাকা ভারতীয় শাড়ি, ফুচকা, কম্বল, কসমেটিকস, জিরা, ঔষধ, চকোলেট ও সিগারেটসহ মোট ২৭ ধরনের পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৫৬ লাখ ৯৬ হাজার ৪৭০ টাকা বলে জানিয়েছে পুলিশ। এছাড়া জব্দকৃত কভার্ডভ্যানটির (ঢাকা মেট্রো-উ-১৪-৩০০৮) আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। সবমিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য ৮১ লাখ ৯৬ হাজার ৪৭০ টাকা।

মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্যের চোরাচালান বাংলাদেশে আনার অভিযোগে মৌলভীবাজার সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫(B)১(বি)/২৫(D) ধারায় মামলা রুজু করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com