বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়া প্রেসক্লাবের উপ-দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন সাংবাদিক ফয়সাল আলম সাগর গণপূর্তে প্রভাবশালী সিন্ডিকেটের অভিযোগ: টেন্ডার, পদোন্নতি ও প্রকল্প বাণিজ্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে ঘিরে তোলপাড় শ্রীমঙ্গলে লোকালয় থেকে বাফ ট্রাইপড কিলব্যাক সাপ উদ্ধার সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা নেত্রকোনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে যুবক খুন বহিরাগত যাত্রী, নষ্ট বাস, অ্যাম্বুলেন্স সংকট—বেরোবি পরিবহনে অব্যবস্থাপনা নেত্রকোনার হাওর পাড়ের কৃষকদের আর্তনাদ শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লীকে হত্যা, ঘাতক আটক

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা: মেয়র ডা. শাহাদাত

 

নগরের চকবাজার মুরাদপুর সড়কের কাতালগঞ্জে রাস্তার পাশে ইবনে সিনা হাসপাতালের সামনের ভূমিতে সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে অবৈধ স্থাপনা করতে দেয়া হবেনা বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার দুপুরে সরেজমিন পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন। এসময় ওই স্থানে রাজধানীর রমনা পার্কের আদলে একটি শিশু পার্ক গড়ে তোলার ঘোষণা দেন তিনি।

চুক্তি লঙ্ঘন করে করা স্থাপনা উচ্ছেদ করে রোগীর স্বজনদের জন্য এবং শিশুদের জন্য একটা গ্রীন পার্ক করা হবে জানিয়ে মেয়র বলেন, কাতালগঞ্জে এখানে এভাবে যারা স্থাপনা করছে আমি স্পষ্ট বলে দিচ্ছি সব ভেঙ্গে ফেলা হবে এবং যারা করছে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিচ্ছি। এখানে বাচ্চাদের জন্য একটা সবুজ পার্ক হবে এবং এখানে বাচ্চারা এবং যারা রমনা পার্কের মত তারা এখানে বসবে, এখানে বিশ্রাম নিবে এবং এই গাছ গাছলা সব ঠিক থাকবে। কোন ধরনের গাছ এখানে কেউ কাটতে পারবে না।

এখানে একটা সুন্দর সবুজ মনোরম পার্ক স্থাপন করা হবে। পথচারী যারা এখানে হসপিটালের রোগী আসে অনেক সময় তারা একটু বসতে চায়, তারা একটু মনোরম পরিবেশে একটু সময় কাটাতে চায়, তাদের কোন স্থান নেই এবং এইসব যেহেতু এখানে সমস্ত রোগীদের এখানে যারা দূর-দূরান্ত থেকে যারা আসবে তাদের বিশ্রামের জন্য এই পার্কটা কাজে আসবে।

এখানে যারা স্থাপনা করছে আমি তাদেরকে বলতে চাই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি পাশাপাশি যে স্থাপনা করেছে সব ভেঙ্গে দেওয়ার জন্য। আমি বলছি অনতিবিলম্বে এগুলো ভেঙ্গে দিয়ে এখানে একটা সুন্দর সবুজ গ্রিন পার্ক এবং বাচ্চাদের জন্য একটা পার্ক নির্মাণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, প্রকৌশলী দেলোয়ার মজুমদার প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com