শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

ভারত থেকে ট্রফি নিয়ে ফিরতে পারবে কি শামসুন্নাহাররা

এই তো গত ডিসেম্বরে ঢাকায় ভারতকে ফাইনালে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। এবার সেই ভারতেই খেলতে যাচ্ছেন অনূর্ধ্ব-১৮ দল। শামসুন্নাহাররা কী পারবেন অগ্রজদের মতো ট্রফি জিততে?

আজ (১০ মার্চ) বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক শামসুন্নাহার ট্রফি জয়ের প্রত্যাশার কথাই শুনিয়েছেন। মাত্র ৩ দেশের এই লড়াইয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে ট্রফিটা যে নিজেদের কাছেই থাকবে। ২০১৮ সালে ভুটান থেকে তো বাংলাদেশের মেয়েরাই জিতেছিল সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ।

শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা ভারতের জামসেদপুর যাবেন শনিবার। ১৫ মার্চ শুরু হবে বাংলাদেশ, ভারত ও নেপালের লড়াই। দল মাত্র ৩ টি বলে খেলা হবে ডাবল লিগ ভিত্তিতে। পয়েন্ট টেবিলের শীর্ষ দলই নেচে উঠবে শিরোপা জয়ের আনন্দে। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ মার্চ নেপালের বিপক্ষে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘এই টুর্নামেন্টে খেলার জন্য দুই মাসের কিছু বেশি সময় পেয়েছিল অনুশীলনের। আমাদের মেয়েরা শারীরিক, মানসিক, টেকনিক এবং টেকটিক্যালি প্রস্তুত। তিনটা প্রস্তুতি ম্যাচ খেলেছি। দুইটা বিকেএসপির সঙ্গে জিতেছি ৫-১ ও ৬-০ গোলে এবং একটা জাতীয় দলের সঙ্গে হেরেছি ৩-১ গোলে। তিনটা ম্যাচ খেলায় অনেক উপকার পেয়েছি।’

এবারের দলটিতে অনেক নতুন খেলোয়াড় আছেন। এবার যে তিনটা দল খেলছে প্রত্যেকটিকে শক্তিশালী মনে করছেন ছোটন ‘আমি মনে করি তিনটিই সমান শক্তির দল। প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ন। ম্যাচ বাই ম্যাচ খেলবো। বিগত দিনের আমাদের মেয়েরা যেভাবে সাফল্য এনেছে, আশা করি এই টুর্নামেন্টেও দেশবাসীকে ভাল কিছু উপহার দিবে।’

লিগ ভিত্তিক টুর্নামেন্ট বলে প্রত্যেকটি ম্যাচকেই গুরুত্বপূর্ণ উল্লেখ করে গোলাম রব্বানী ছোটন বলেছেন,‘এখানে প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ন। সবকিছুই হিসেব করতে হবে। প্রত্যেকটি ম্যাচে জয়ের সঙ্গে গোলের সংখ্যাটাও হিসেব করতে হবে। আমার কাছে প্রতিটি ম্যাচই ফাইনাল। কোন ম্যাচ হারা যাবে না।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com