শনিবার, ২৫ Jul ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার জন্য হুমকি নয়, শক্তিশালী সহায়ক: বেরোবি উপাচার্য

 

মাসফিকুল হাসান , বেরোবি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) গবেষণার প্রচলিত কাঠামোতে আমূল পরিবর্তন এনেছে এবং ধীরে ধীরে এটি একাডেমিক গবেষণার শক্তিশালী সহায়ক হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, এআই কখনোই গবেষণার জন্য হুমকি নয়; বরং গবেষণার গুণগত মান উন্নয়ন ও সময় সাশ্রয়ে এটি অত্যন্ত কার্যকর সহায়ক হিসেবে ভূমিকা রাখছে।
আজ রবিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘ওয়ার্কশপ অন দ্যা অ্যাপ্লিকেশন অফ এআই টুলস ইন একাডেমিক রিসার্চ’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য আরও বলেন, আমরা এখন প্রযুক্তিনির্ভর যুগে বসবাস করছি, যেখানে নিজেকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। এআই সম্পর্কে সুস্পষ্ট ধারণা ও দক্ষতা অর্জনের মাধ্যমে একাডেমিক রিসার্চকে আরও গতিশীল ও মানসম্মত করা সম্ভব। গবেষণার উৎকর্ষতা বাড়াতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো জরুরি বলে তিনি উল্লেখ করেন।
কর্মশালায় সভাপতির বক্তব্য রাখেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম। একাডেমিক গবেষণায় এআই টুলসের ব্যবহার বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইমরান মাহমুদ। উক্ত কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় বেরোবি আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব এবং ড. মোঃ সজিব মিয়া উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com