মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

ঝিনাইগাতীতে সংখ্যালঘু পরিবারের পৈত্রিক সম্পত্তি উদ্ধার ও নিরাপত্তার দাবিতে সাংবাদিক সম্মেলন

 

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের নাচন মুহুরি হিন্দু পাড়া গ্রামে

পৈত্রিক সম্পত্তি প্রভাবশালীদের কবল হতে উদ্ধার ও সংখ্যালঘু হিন্দু পরিবারের নিরাপত্তার দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন

শ্রী সঞ্জয়।

২৪ শে জানুয়ারি শনিবার সকালে হিন্দু পাড়া গ্রামে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

এতে লিখিত বক্তব্য স্বর্গীয় সুপ্রজিত মাস্টারের

পুত্র শ্রী সঞ্জয় বলেন, তাদের পৈত্রিক সম্পত্তি

১১একর ৪৪ শতাংশ জমি দীর্ঘদিন যাবত

স্থানীয় চাঁন মাস্টার, আতিক রহমান, আলামিন, জাহিদুল ইসলাম, শুকুর আলী, সুলতান, ফোরকান আলী, ফরহাদ, আছর আলী সহ একাধিক ব্যক্তিরা ক্ষমতার দাপটে অবৈধভাবে

জবরদখল করে রেখেছে।

৫ ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর

থেকে তারা নিজেদেরকে বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন সময় আমাকে সহ

আমার পরিবারের উপর হামলা মামলার

ভয় ভীতি প্রদর্শন ও বিভিন্নভাবে ফাঁসানোর পরিকল্পনা অব্যাহত রেখেছে।

যে কোন সময় তারা আমাকে বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে।

পৈত্রিক সম্পত্তি থাকার পরও আজ আমি ভূমিহীন হয়ে সরকারি খাস জমিতে

টিনের চালা তুলে বৃদ্ধা মা স্ত্রী সন্তান নিয়ে চরম কষ্টে মানবেতরভাবে জীবনযাপন করে আসছি।

গত কয়েক বছর পূর্বে আমার শিক্ষক বাবা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন। অর্থের অভাবে আমি আমার বাবাকে চিকিৎসা করাতে পারেনি।

বর্তমানে আমি দিন মজুরি করে অতি কষ্টে দিনাপাত করে আসছি।

আমি আমার পৈতৃক সম্পত্তি উদ্ধারের পাশাপাশি আমারও আমার পরিবারের

সার্বিক নিরাপত্তার দাবি জানাচ্ছি।

সাংবাদিক সম্মেলনে সঞ্জয়ের বৃদ্ধা মা শ্রী সুরবালা ও শ্রী ঝলমলি সহ স্থানীয় গ্রামবাসী ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com