শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ

নওগাঁয় জেলা পুলিশের বিশেষ মাদক বিরোধী দুইটি অভিযানে ১৪ লাখ টাকাসহ চার জন আটক

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশে মাদক বিরোধী পৃথক দুটি অভিযানে ১৪ লক্ষ টাকার ১০০ গ্রাম হেরোইন, ৮০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটা মাইক্রো সহ ৪ জন মাদক কারবারি গ্রেফতার।

২২-০১-২০২৬ তারিখে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ পৃথক দুটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটা মাইক্রো যোগে শান্তাহার থেকে কয়েক জন ব্যাক্তি হেরোইন নিয়ে নওগাঁ শহর এলাকায় আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম নওগাঁ সদর থানাধীন তুলশী গংগা ব্রীজের পশ্চিম পাশে অবস্থান নেয়।

একই তারিখ রাত ০৬.১০ ঘটিকার সময় একটা সাদা রং এর নোহা মাইক্রো বাস ( ঢাকা মেট্র চ ১১-৯৭৩৮) ব্রীজের পশ্চিম পাশে এলে অভিযানিক টীম বাসটি থামিয়ে তল্লাশি করে। তল্লাশী কালে গাড়িতে থাকা আসামি ১। সেজাউল (৪১) পিতা দুরুল ইসলাম গ্রাম কাজিগ্রাম থানা গোমস্তা পুর জেলা চাপাই নবাবগঞ্জ ২। জাহাংগির আলম (৩৯) পিতা কাওছার আলী গ্রাম ফতেফুর থানা মোহনপুর জেলা রাজশাহী দের হেফাজত দেহ তল্লাশী করে ১ ও ২ নং আসামির হেফাজত হতে ৫০+৫০ মোট ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়।

জব্দকৃত হেরোইনের আনুমানিক মুল্য ১৪ লক্ষ টাকা। এ অভিযানে ১ ও ২ নং আসামির সহযোগী আসামি ৩। ড্রাইভার ডুমন বর্মন (২৭) পিতা সাবু বর্মন গ্রাম আসানপুর থানা গোমস্তা পুর জেলা চাপাই নবাবগঞ্জ কেও গ্রেফতার করা হয়। পাশাপাশি তাদের বহনকৃত মাইক্রো নোহা বাস টিও জব্দ করা হয়।

অপর একটা পৃথক গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১.০০ ঘটিকায় নওগাঁ জেলার সদর থানাধীন পাহাড় পুর বাজারে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর অপর একটা পৃথক টীম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় আসামি ইমরান হোসেন (৪৪) পিতা অছিম উদ্দিন গ্রাম কাশিমালা থানা বদলগাছি জেলা নওগাঁ এর দেহ তল্লাশী করে তার হেফাজত হতে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয় । আসামি দের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁ #

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com