মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

Oplus_16908288

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, সোমবার (১২ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) সামছুল হকের নেতৃত্বে একটি পুলিশ দল ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি পালনকালে অভিযান পরিচালনা করে। এ সময় আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ–মাঝিগাছা সড়কের বর্ধনবাড়ী মহাশ্মশান সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি আমির হামজা (৪২)। তিনি আলাবুদ্দিনের ছেলে ও রূপচান বেগমের সন্তান। তার বাড়ি মনিয়ন্দ ইউনিয়নের মধ্যপাড়া এলাকায়।
পুলিশ জানায়, তার কাছ থেকে উদ্ধারকৃত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী আখাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর-১০, তারিখ-১২/০১/২০২৬ ইং। মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করছেন এসআই (নিরস্ত্র) সামছুল হক।
গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com