সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

ময়মনসিংহে হিন্দু ভাইকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আল্লামা ইমাম হায়াত

 

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামক এক হিন্দু ভাইকে জংগীবাদী খুনি সন্ত্রাসীদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানবতার রাজনীতির দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব(world humanity revolution) এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

 

পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী জংগীবাদী সন্ত্রাসবাদীদের এহেন হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে আল্লামা ইমাম হায়াত বলেন, এহেন মর্মান্তিক হত্যাযজ্ঞে রাষ্ট্রের মৃত্যু ঘটেছে এবং রাষ্ট্র খুনিদের অভয়ারন্যে পরিণত হয়েছে।

 

আল্লামা ইমাম হায়াত ধর্মের নামে অধর্ম উগ্রবাদী জংগীবাদেরকে আল্লাহ- রাসুল- ইসলামের শত্রু ও মানবতার শত্রু কাফের দাবি করে বলেন কোনো খুনি মুসলিম নয় বা কোনো ধর্মের ধারক নয়।

 

দয়াময় স্রষ্টার ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা ও সব মানুষের জীবন ও স্বাধীনতা রক্ষাই ধর্মের প্রকৃত শিক্ষা উল্লেখ করে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সন্ত্রাসবাদী হিংস্র পাশবিক সাম্প্রদায়িক স্বৈররাজনীতি বর্জন করে ধর্মের প্রকৃত শিক্ষা সব ধর্মের সব মত পথের সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার ভিত্তিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে।

 

আল্লামা ইমাম হায়াত বলেন, একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্র ই সব ধর্মের সব মত পথের সব মানুষের জীবন অধিকার নিরাপত্তা স্বাধীনতা সুনিশ্চিত করার একমাত্র উপায়।

 

আল্লামা ইমাম হায়াত দীপু চন্দ্র দাসের হত্যাকারি দল নিষিদ্ধ করার দাবি জানান এবং খুনিদের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। শোকার্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে আল্লামা ইমাম হায়াত দীপু চন্দ্র দাসের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানান।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com