সোমবার, ১৫ Jun ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

জোরারগঞ্জে র‌্যাবের মাদকবিরোধী অভিযান: ২৮ কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারি আটক

 

চট্টগ্রাম, ১১ নভেম্বর ২০২৫:

চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা এলাকায় র‌্যাব-৭, চট্টগ্রাম পরিচালিত মাদকবিরোধী অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধারসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

 

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কয়েকজন মাদক কারবারি কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে মাদক পরিবহন করছে। তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭-এর একটি চৌকস দল সোমবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত বারৈয়াহাট পৌরসভার খানসিটি সেন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

 

চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি মাইক্রোবাস র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সেটি আটক করে র‌্যাব সদস্যরা। পরে মাইক্রোবাস তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।

 

এ সময় মাইক্রোবাসে থাকা পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়। তারা হলো—

১. ইয়াছিন আরাফাত (২৬), পিতা: আব্দুল খালেক, সাং: বসুদুহিতা

২. মোঃ মিঠু (২৮), পিতা: বেলাল হোসেন, সাং: বসুদুহিতা

৩. মোঃ জসিম উদ্দিন (৩৯), পিতা: জয়নাল আবেদীন, সাং: কৃষ্ণপুর

৪. মোঃ রাজিব (২৭), পিতা: ইসমাইল হোসেন, সাং: লতিবপুর

৫. মোঃ শুভ (২৪), পিতা: অজিউল্লাহ, সাং: দেওপাড়া

(সবাই লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বাসিন্দা)

 

র‌্যাব-৭ জানায়, আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ জব্দ মাইক্রোবাস পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com