মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নাইক্ষ্যংছড়ি বাইশারীতে অবৈধ ইটভাটায় যৌথ অভিযানে ২ লাখ টাকা জরিমানা চট্টগ্রামে ১৬ থানায় সিএমপির ‘এস ড্রাইভ’ অভিযান, এক রাতে গ্রেপ্তার ৬৫ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ নেত্রকোনা পৌর প্রশাসকের দীর্ঘস্থায়ী পরিকল্পনায় নেত্রকোনা পৌরসভাকে দাড় করিয়েছে এক নতুন মাত্রায় বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম ২০২৬-২৭ এর নতুন কমিটি ঘোষণা চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউণ্ডেশন আয়োজনে সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহ বৃদ্ধিতে সেমিনার অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেবু সিন্ডিকেট ও কৃষি পণ্যের দোকানে অনিয়ম, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা বান্দরবানে পাঁচ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নওগাঁ দীর্ঘ দিনপরে শুরুহবে ১২০০ কোটি টাকার ফোরলেন রাস্তা শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও সংসদ সদস্যকে সংবর্ধনা

প্রকাশ্য দিবালোকে বান্দরবানে সরকারি জায়গা থেকে ৩৫ লাখ টাকার গাছ কেটে ফেলার অভিযোগ

 

মো. সেলিম উদ্দিন খাঁন 

বান্দরবানে সড়ক ও জনপদ বিভাগের সরকারি জায়গা থেকে আনুমানিক ৩৫ লাখ টাকা মূল্যের ৯টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

গত শুক্রবার (৭ নভেম্বর) সকালে জেলা সদরে বান্দরবান-কেরানিহাট মূল সড়কের পাশের মেঘলার মৃত্তিকা অফিসসংলগ্ন সওজের জায়গা থেকে গাছগুলো কাটা হয়। সরকারি কোনো অনুমতি না নিয়েই জেলা শহরের বাজার এলাকার বাসিন্দা আশরাফ উল্লাহ বাচ্চু এই গাছগুলো কেটে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানায়, বান্দরবান-কেরানিহাট মূল সড়কের পাশের মেঘলার মৃত্তিকা অফিসসংলগ্ন এলাকায় সওজের জায়গায় অন্তত ৩০ বছরের পুরোনো বেশ কিছু মেহগনি, গামারি ও কড়ই মূল্যবান গাছ ছিল। সেখান থেকে সাতটি গাছ পুরোপুরি কেটে ফেলা হয়েছে।

আরও দুটি গাছ অর্ধেকের বেশি কাটা হয়েছে। পরে স্থানীয়দের বাধার মুখে অভিযুক্ত আশরাফুল্লাহ বাচ্চু ও তাঁর কাঠুরেরা পালিয়ে যান। গাছগুলো কেটে ফেলায় সড়কটিতে ভবিষ্যতে ভাঙন দেখা দিতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। খবর পেয়ে পুলিশ, প্রশাসন ও বন বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছে। সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী অং শৈ প্রু মারমা বলেন, যে গাছগুলো কাটা হয়েছে, সেগুলো বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের সীমানার অভ্যন্তরীণ জায়গার গাছ।

বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের ব্যাপারে আশরাফ উল্লাহ বাচ্চু বলেন, যে গাছগুলো কাটা হয়েছে, সেগুলো তাঁর নিজের নামীয় জায়গা থেকে কাটা হয়েছে।

 

তবে গাছ কাটার আগে বন বিভাগের পূর্বানুমতি নেননি তিনি। বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন বলেন, ‘সরকারি জায়গা থেকে গাছ কাটার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বন বিভাগ, সড়ক বিভাগের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com