সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

বাংলাদেশ সিএনজি অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত

 

চট্টগ্রাম:

বাংলাদেশ সিএনজি অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম ফারুকের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া মাহফিল এবং কেন্দ্রীয় অফিস অভিষেক ও কার্যকরী সদস্য নির্বাচিত হওয়া উপলক্ষে মোঃ হানিফকে ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানটি শুক্রবার বিকেলে চট্টগ্রামের আগ্রাবাদ পানওয়ালা পাড়া এলাকায় অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আবুল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকদল, চট্টগ্রাম বিভাগের সহ-সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম ফরাজি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম মহানগর সভাপতি মধু সরকার, বাংলাদেশ হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম মহানগর কার্যকরী সভাপতি মোঃ জহির উদ্দীন,  মোঃ শিপন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম মহানগর।, মোঃ আল আমিন, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম মহানগর, মোঃ নিজাম উদ্দীন, সদস্য সচিব, বালকারান পরিবহন শ্রমিক ফেডারেশন, এডহক কমিটি, চট্টগ্রাম জেলা, আবু ছৈয়দ কালু, সর্দার, সাবেক মহানগর শিল্প সম্পাদক, যুবদল।

 

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন কার্যকরী সদস্য ও পানওয়ালা পাড়া সিএনজি স্ট্যান্ড কমিটির উপদেষ্টা সাগির আহমেদ।

 

অনুষ্ঠানে বক্তারা অসুস্থ গোলাম ফারুকের সুস্থতা কামনা করে দোয়া করেন এবং সংগঠনের নবনির্বাচিত কার্যকরী সদস্য মোঃ হানিফকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

 

বক্তারা বলেন, শ্রমিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ সিএনজি অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন অতীতে যেমন ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।

 

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com