সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

রাউজানে র‌্যাবের অভিযানে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্র কারখানার দুই সদস্য গ্রেফতার

 

মোহাম্মদ আসিফ ,চট্টগ্রাম :

চট্টগ্রাম জেলার রাউজান থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)–৭, চট্টগ্রাম।

 

র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে, কতিপয় ব্যক্তি রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকায় একটি বসতবাড়িতে বিভিন্ন আগ্নেয়াস্ত্র মজুদ করে রাখছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল ওই এলাকার জনৈক কামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালায়।

 

অভিযানে দুই জনকে আটক করা হয়। তারা হলেন—

১। মোঃ কামাল (৫০), পিতা মৃত খায়েজ আহম্মেদ

২। মোঃ সোহেল আহম্মদ (৪৪), পিতা মৃত সফিক আহম্মেদ

উভয়ের ঠিকানা—নোয়াপাড়া, থানা রাউজান, জেলা চট্টগ্রাম।

 

পরবর্তীতে তাদের বসতবাড়ি তল্লাশি করে র‌্যাব সদস্যরা ৩টি একনলা বন্দুক, ৬টি ওয়ান শুটার গান, ৫টি চাইনিজ কুড়াল, ১টি তলোয়ার, ৫টি রামদা, এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে।

 

র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত কামাল উদ্দিনের নামে রাউজান থানায় অন্তত ৩টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি গোপন অস্ত্র কারখানা স্থাপন করে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র তৈরি করে স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের কাছে বিক্রি করছিলেন।

 

র‌্যাব-৭ আরও জানায়, অস্ত্র তৈরির সিন্ডিকেটটি অত্যন্ত গোপন পদ্ধতিতে কার্যক্রম চালাত। এলাকা দুর্গম হওয়ায় এবং অপরিচিত কাউকে দেখলেই তারা সতর্ক হয়ে যেত। ফলে তাদের অবস্থান শনাক্ত করা ছিল বেশ কঠিন কাজ। দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতার পর বৃহস্পতিবারের অভিযানে তাদের গ্রেফতার সম্ভব হয়।

 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে, এবং উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com