সোমবার, ১৫ Jun ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

ডবলমুরিংয়ে সাবেক ছাত্রলীগ সভাপতির অফিসে অস্ত্র ও গুলি উদ্ধার: টিপু গ্রেফতার

 

মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম:

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং মডেল থানা পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর প্রকাশ্যে গুলি চালানো এবং একাধিক হত্যা মামলার পলাতক আসামি, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল টিপু (৪৯) কে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ জানায়, গোপন সূত্রে জানা যায় যে মোস্তফা কামাল টিপু আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার একটি ভবনে গোপনে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ কমিশনার (ডবলমুরিং জোন) খায়রুল বাশার, ওসি মোঃ বাবুল আজাদসহ থানার একটি আভিযানিক দল।

 

অভিযানটি পরিচালিত হয় মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে আগ্রাবাদের বাশার স্কয়ারের ৬ষ্ঠ তলায় অবস্থিত ‘আয়ান এন্টারপ্রাইজ’ নামের প্রতিষ্ঠানে। সেখানে অভিযান চালিয়ে মোস্তফা কামাল টিপুকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের সময় আসামি বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ায় তার অফিস তল্লাশি করা হয়। তল্লাশিতে সিলিংয়ের ভেতরে লুকানো একটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি দো-নলা বন্দুক, বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫৬টি বুলেট, ৫টি কার্তুজ, ক্লিনিং রড, একটি HP ব্র্যান্ডের ল্যাপটপ, এবং অপরাধমূলক কাজে ব্যবহৃত সাদা রঙের নিশান প্রাইভেটকার (চট্টমেট্রো-ঘ ১১-৪৩৫২) উদ্ধার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলন দমন ও গুলি চালানোর কাজে ব্যবহার করা হয়েছিল। পরবর্তীতে টিপু অস্ত্র ও অবশিষ্ট গুলি তার অফিসে লুকিয়ে রাখে।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, “আসামি একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ও সাবেক ছাত্রলীগ নেতা। তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।”

 

গ্রেফতারের পর টিপুর বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় মামলা নং–৩৭, তারিখ: ২৯/১০/২০২৫, ধারা: The Arms Act, 1878 Section 19A অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com