সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

ভূজপুরে র‌্যাবের মাদকবিরোধী অভিযান: ৫১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার ভূজপুর থানাধীন চিকনছড়া এলাকায় র‌্যাব-৭ এর মাদকবিরোধী অভিযানে ৫১ কেজি গাঁজাসহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

 

র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চিকনছড়া এলাকার একটি বসতবাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুদ করে বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছে। তথ্যের ভিত্তিতে গত ২৬ অক্টোবর ২০২৫ ইং তারিখে ভোর আনুমানিক ৭টা ৩০ মিনিটে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

 

অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা কৌশলে তাদের আটক করে। আটককৃতরা হলেন—

১️⃣ **মোঃ নুরন্নবী (৪৩)**, পিতা মৃত মোস্তফা

২️⃣ **মোঃ আবুল বাশার (২৭)**, পিতা মোঃ আবুল হাশেম

৩️⃣ **মোঃ আব্দুল করিম (৩০)**, পিতা মোঃ আব্দুল রহিম সওদাগর

— তিনজনই চট্টগ্রামের ভূজপুর থানার চিকনছড়া এলাকার বাসিন্দা।

 

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটক আসামিদের দেখানো মতে বসতঘরের শয়নকক্ষের খাটের নিচ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় বিশেষ কৌশলে মোড়ানো মোট ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সল্পমূল্যে গাঁজা সংগ্রহ করে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।

 

আটককৃত আসামি ও উদ্ধারকৃত গাঁজা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com