মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

তানোরে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

সোহেল রানা,রাজশাহী প্রতিনিধি:

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাজশাহীর তানোরে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

 

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পূজা বিসর্জন কামার গাঁ এলাকার নদীর

ঘাট ও বিভিন্ন এলাকার পুকুরে পূজা মন্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

 

ওই সময় উলুধ্বনি,ঢাকের বাদ্য, কাসর ঘন্টা আর ধুপ-ধোঁয়ার

আরতিতে সেখানে এক ভিন্ন পরিবেশের সৃষ্টি হয়। এর আগে কামার গাঁ বাজার মন্দির চত্বরে

দুর্গার চরণে সিঁদুর ছোঁয়ানো ও হিন্দু নারীদের মধ্যে সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। কামার গাঁ বাজার পূজা উদযাপন পরিষদ ওই সিঁদুর খেলার আয়োজন করে। এদিকে প্রতিমা বিসর্জন উপলক্ষে কামার গাঁ ও আশপাশের এলাকায় হিন্দু পূণ্যার্থী ও ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপুল লোকের সমাগম হয়।

 

বিসর্জনের নিরাপত্তায় পুলিশ, আনছার সদস্যদের পাশাপাশি পূজা

উদযাপন কমিটির নিজস্বভলান্টিয়াররাও দায়িত্ব

পালন করেন। এই বিষয়ে তানোর উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি শ্যাম দত্ত বলেন, গত বছরের চেয়ে এবার ৯টি পূজা বেশি।এবার দুর্গাপূজা ছিল অনেক চ্যালেঞ্জিং।

 

দুর্গাপূজা শুরুর আগেই অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন।কিন্তু এবার দুর্গাপূজা অনেক জাঁকজমকপূর্ণ ওশান্তি পূর্ণভাবে উদযাপিত হয়েছে। শারদীয় দুর্গা উৎসবে সহযোগিতা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলের নেতা-কর্মিরা। তাই নির্ভিঘ্নে পুজা বির্সজন করতে পেরেআমরা খুশি। উল্লেখ্য, তানোর উপজেলা এবার৫৮টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়।

 

দেবীকে বিদায় জানাতে নদীর ঘাটে উপস্থিত ছিলেন হিন্দুধর্মের হাজারো ভক্তরা। হাজারো মানুষ প্রতিমা বিসর্জন দেখতে জড়ো হয়েছেন নদীর ঘাটে। প্রতিমা বিসর্জনের সময় অনেক ভক্ত অশ্রুসিক্ত থাকেন। আবার অনেকেই ক্ষণটিকে সুন্দর করে কাটাতে নেচে-গেয়ে উদযাপন করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com