বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

তানোরে শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

 

রাজশাহী প্রতিনিধি:

 

রাজশাহীর উত্তরবঙ্গ বরেন্দ্র অঞ্চলে শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০ টার সময় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ফিলিপ টুডুর সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তানো সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি) বিপ্লবী সাধারণ সম্পাদক এবং সমাজ উন্নয়ন কর্মী এম রায়হান আলী। বরেন্দ্র এলাকার বিভিন্ন কমিউনিটির লিডারদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভায় জিও এনজিওর প্রায় ৩০ জন প্রতিনিধি উপস্থিত হয়ে শিশুদের জীবনের মান শিক্ষা নিরাপত্তা মৌলিক আধিকার বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেন আরো কিভাবে শিশুদের জীবনের মান উন্নয়ন করা যায় সমসাময়িক চিন্তাভাবনা কৌশল যুক্তি ও মতামত প্রদান করেন। আলোচনা সভায় প্রধান অতিথি এম রায়হান আলী বলেন, শিশুদেরকে পরিবার থেকে আগে শিক্ষা দেওয়া উচিত। শিশুরা পারিবারিক শিক্ষাই শিক্ষিত হয়ে সামাজিক ভাবে উন্নত জীবনের মান উন্নয়ন করতে পারবে। শিশুরা অনুকরণ প্রিয় তাই মা বাবার আচার-আচরণ কথাবার্তা শিশুরা অনুকরণ করে। আজকের শিশু আগামী দিনের রাষ্ট্রনায়ক। আলোচনা সভায় আলোচকের আরো বলেন এরকম আয়োজন শিশুদের অভিভাবকদের নিয়ে করা অতীব জরুরী। শিশুদের চাইতে শিশুদের অভিভাবকদেরকে নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা করা দরকার। আলোচনা সভায় সঞ্চালক ফ্রান্সিস মাল্টি বলেন। শিশুদের নিয়ে শিশুরা চিন্তা করতে পারে না। শিশুদের নিয়ে অভিভাবকদের চিন্তা করতে হয়। শিশুদের জীবনের মান উন্নয়ন করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে ও পারিবারিক শিক্ষা দিতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com