রবিবার, ২৬ Jul ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

গোদাগাড়ীতে ইউএনওর উদ্যোগে চিকিৎসা সেবায় গতি আনতে পদ্মায় চালু হলো স্পিডবোট সার্ভিস

 

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে জরুরি চিকিৎসা সেবা তরান্বিত করতে পদ্মা নদীতে চালু হলো স্পিডবোট সার্ভিস। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং সাফিনা পার্ক লিমিটেডের সহযোগিতায় এ সেবাটি চালু করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গোদাগাড়ী মডেল থানা ঘাট থেকে পরীক্ষা মূলকভাবে স্পিডবোটটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। উদ্বোধনের সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে গোদাগাড়ী থানা ঘাট থেকে রেলবাজার রুটে প্রায় দুই কিলোমিটার নৌপথে পরীক্ষামূলকভাবে বোটটি চালানো হয়। এসময় নদীপথে অল্প সময়ে যাতায়াতের সুবিধা দেখে জনসাধারণ আনন্দ প্রকাশ করেন। ইউএনও ফয়সাল আহমেদ বলেন “চর আষাড়িয়াদহ এলাকায় সম্প্রতি সাপে কাটা এক রোগী সময় মতো সদর হাসপাতালে নিতে না পারায় মারা যান। এ ধরনের দুর্ঘটনা এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জরুরি চিকিৎসা, প্রসূতি মায়েদের হাসপাতালে নেওয়া, সাপে কাটা রোগীদের দ্রুত সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমে বোটটি ব্যবহার করা হবে। তিনি আরও জানান, পদ্মা পাড়ের মানুষ দীর্ঘদিন ধরে নদীপথে দুর্ভোগ পোহাচ্ছে। মাত্র ১০ মিনিটের যাত্রা সড়ক পথে ঘুরে আসতে এক ঘণ্টারও বেশি সময় লেগে যায়। এখন থেকে স্পিডবোট সার্ভিস চালু থাকলে এ দুর্ভোগ ঘুচবে। চাহিদা অনুযায়ী ভবিষ্যতে আরও বোট চালুর পরিকল্পনাও রয়েছে। প্রশাসনিক সেবা ছাড়াও এই বোট মাদক চোরাচালান রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে জানান ইউএনও। কারণ পদ্মার ওপারে ভারতের সীমান্তঘেঁষা চরাঞ্চলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদকের প্রবাহ ঘটে আসছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com