বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

১৯৩২ সালের ২৩শে সেপ্টেম্বর পবিত্র মাদিনাতুল মানওয়ারা, মাক্কাতুল মুকাররামা, কেবলা ও আরবভূমি দখলের ঘটনাকে স্মরণ করে বিশ্বজুড়ে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে প্রতিবছরের মতো এবারও ২৩শে সেপ্টেম্বর “ইয়াওমে জুলুমাত” বা “আঁধার দিবস” পালিত হবে।
এ উপলক্ষ্যে রাজধানীর গুলশান কার্যালয়ে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, “১৯৩২ সালের ২৩শে সেপ্টেম্বর সৌদি গোত্রবাদি ওয়াবিবাদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে যে আঁধারের সূচনা হয়েছিল, তা আজও বিশ্ব মানবতার জন্য হুমকি হয়ে রয়েছে। শিয়াবাদি, সালাফি, খারেজি, ইয়াজিদি-মোয়াবিয়াবাদি মতবাদসহ উগ্রবাদি অপশক্তির উত্থান দ্বীন, জীবন ও মানবতার জন্য মহাসংকট সৃষ্টি করেছে।”
তিনি আরও বলেন, সত্য ও মানবতার বিরুদ্ধ সকল ধ্বংসাত্মক শক্তির মূল উৎস হচ্ছে একক ধর্ম ও একক জাতীয়তাবাদ ভিত্তিক সাম্প্রদায়িক স্বৈরতন্ত্র বা মুলুকিয়ত। এর বিপরীতে মুক্তির পথ হলো আল্লাহর প্রেরিত খেলাফতে ইনসানিয়াত—যেখানে সত্য, ন্যায়, স্বাধীনতা, মানবিক মূল্যবোধ ও সর্বজনীন মানবতার অধিকার প্রতিষ্ঠিত হয়।
আল্লামা ইমাম হায়াত জোর দিয়ে বলেন, “কোনো নবী রাসুল আলাইহিমুস সালাম কখনো মুলুকিয়ত প্রতিষ্ঠা করেননি। বরং তাঁরা সবাই খেলাফতে ইসলাম ও খেলাফতে ইনসানিয়াতের শিক্ষা দিয়েছেন এবং মুলুকিয়তের বিরুদ্ধে সংগ্রাম করেছেন।”
সভায় বক্তারা সকলকে আহ্বান জানান, আসন্ন ২৩শে সেপ্টেম্বর “ইয়াওমে জুলুমাত” যথাযোগ্য মর্যাদায় পালন করতে এবং সত্য-ন্যায় ও মানবতার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে।