রবিবার, ২৬ Jul ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

মরহুম নুরুল হক নুর ভাণ্ডারীর ৫ম ওফাত বার্ষিকী সম্পন্ন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

আজ ১৪ শ্রাবণ ২৯ জুলাই মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সাবেক সাংগঠনিক কর্মকর্তা, উত্তর ধুরুং দায়রা শাখার সাবেক সভাপতি, অসংখ্য কমিটির প্রতিষ্ঠাতা শ্রদ্বেয়  মরহুম নুরুল হক নুর ভাণ্ডারী ( রহ:)’র ৫ম ওফাত বার্ষিকী উপলক্ষে বাদে ফজর ফটিকছড়ি পৌরসভা  ৯ নং ওয়ার্ড উত্তর ধুরুং কে এম টেক খাদেমে ত্বরিকত হযরত আব্দুস ছমদ ফকির আল মাইজভাণ্ডারী ( রহ:)’র মাজার শরিফে সংক্ষীপ্ত পরিসরে খতমে কুরআন, মিলাদ মাহফিল, তাওয়াল্লাদে গাউসিয়া মাইজভাণ্ডারীয়া, শাজরা শরিফ পাঠ, জিকির ও মোনাজাত সম্পন্ন।

এতে উপস্থিত ছিলেন উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার হেফজবিভাগের প্রধান হাফেজ হযরত আল্লামা হাফেজ মোহাম্মদ আবুল কালাম, উত্তর ধুরুং দায়রা শাখার সভাপতি আবুল হাশেম, মাদরাসা-এ-গাউসুল আজম মাইজভাণ্ডারীর আরবি প্রভাষক মাওলানা মুজিবুল হক। কোরআন তিলাওয়াত – নাতে রাসূল পাঠ করেন মুহাম্মদ নুরুল মোস্তাফা। মাইজভাণ্ডারী কালাম পাঠ করেন মুহাম্মদ আরমান উদ্দিন, শাজরা শরিফ পাঠ করেন মোহাম্মদ শরিউত উল্লাহ, মোহাম্মদ বদিউল হক সাকিবসহ মাদরাসা-এ-গাউসুল আজম মাইজভাণ্ডারী আলিম শিক্ষার্থীবৃন্দ।

মিলাদ কিয়াম করেন মাওলানা মুজিবুল হক, সকলের জন্য দোয়া কামনায় মোনাজাত পাঠ করেন হাফেজ মাওলানা আবুল কালাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com