শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

স্কটল্যান্ডকে হারিয়ে ২০২৬ টি-২০ বিশ্বকাপের পথে ইতালি

টি-২০ বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে র‌্যাঙ্কিংয়ে ১৩তম অবস্থানে থাকা স্কটল্যান্ডকে ১২ রানে হারিয়েছে ইতালি। এই জয়ে ভারত ও শ্রীলঙ্কায় আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টুর্নামেন্টে এক পা দিয়ে রেখেছে টি-২০ র‌্যাঙ্কিংয়ে ৩২তম অবস্থানে থাকা আজ্জুরিরা।

বুধবারের হেগের ভোরবার্গ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইতালি প্রথমে ব্যাট করতে নামে। অস্ট্রেলিয়া ছেড়ে ইতালির ক্রিকেট বেছে নেওয়া জো বার্নসের দল ৬ উইকেটে ১৬৭ রান তোলে। দলটির ওপেনার এমিলিও গে ২১ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন। ছয়টি চার ও দুটি ছক্কা মারেন তিনি।

তিনে নামা অভিজ্ঞ বার্নস (৮) অবশ্য রান করতে পারেননি। তবে মিডলের হ্যারি মামেন্তি ৩৮ বলে ৩৮ এবং লোয়ার মিডলের গ্রান্ট স্টুয়ার্ট ২৭ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। তিনি দুটি চার ও তিনটি ছক্কা মারেন।

জবাবে স্কটল্যান্ড ৫ উইকেটে ১৫৫ রানে আটকে যায়। দলটির ওপেনার জর্জ মানসে ৬১ বলে ৭২ রানের ইনিংস খেললেও অন্যরা ব্যর্থ হন। তিনি চারটি চার ও দুটি ছক্কা মারেন। চারে নামা অধিনায়ক রিচি বেরিংটন ৩৭ বলে তিন ছক্কা ও এক চারে ৪৬ রান করেন।

এই জয়ে ইতালি ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে টেবিলে শীর্ষে উঠেছে। তিন ম্যাচ খেলে ৫ পয়েন্ট তুলেছে তারা। ইতালি শেষ ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। ডাচদের বিপক্ষে জিতলে সরাসরি ২০২৬ টি-২০ বিশ্বকাপে যাবে ইতালি।

হারলেও বিশ্বকাপে খেলার ভালো সুযোগ থাকবে আজ্জুরিদের। শেষ ম্যাচে স্কটল্যান্ড খেলবে জার্সির বিপক্ষে। ওই ম্যাচে স্কটিশরা অনেক বড় ব্যবধানে না জিতলে নেট রান রেটে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ খেলবে ইতালি। ইউরোপের বাছাইপর্ব থেকে দুটি দল আসবে টি-২০ বিশ্বকাপে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com