বুধবার, ১০ Jun ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে দ্বিতীয় দফার আলোচনা শুরু: বাংলাদেশের প্রতিনিধিদল ওয়াশিংটনে


যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক সংক্রান্ত দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর)। আজ মঙ্গলবার (৯ জুলাই) থেকে শুরু হওয়া এ আলোচনা ১১ জুলাই পর্যন্ত চলবে।

বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৭ জুলাই ১৪টি দেশের সরকারপ্রধানের কাছে চিঠি পাঠিয়েছেন। বাংলাদেশ এ চিঠির পরপরই নতুন দফার আলোচনায় অংশ নেওয়া প্রথম দেশগুলোর মধ্যে অন্যতম।”

এই আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দিন, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন এবং সশরীরে আলোচনায় অংশ নিচ্ছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করছেন।

এছাড়া বাণিজ্য সচিবসহ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা ইতোমধ্যে ওয়াশিংটনে পৌঁছেছেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, “বাংলাদেশ সরকার আশাবাদী যে, ২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফার ফলপ্রসূ আলোচনার ভিত্তিতে এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক বিষয়ক একটি কার্যকর চুক্তিতে উপনীত হওয়া সম্ভব হবে।”

এই আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্যের ভারস্যমূলক প্রবাহ, রপ্তানিতে নতুন সুযোগ এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com