রবিবার, ২৬ Jul ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

রাজশাহীর পবায় টিআর কর্মসূচির অর্থায়নে ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

 

জি.আর. রওনক,রাজশাহী:
সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষায় অগ্রসর করতে রাজশাহীর পবা উপজেলায় এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের টিআর কর্মসূচির অর্থায়নে দর্শনপাড়া ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয়েছে ‘ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র’। শিক্ষার্থীরা নামমাত্র খরচে এখানে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে।

ইউনিয়ন পরিষদ ভবনে এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “এই প্রশিক্ষণ কেন্দ্রটি গ্রামের শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের একটি মঞ্চ। এটি কেবল একটি প্রতিষ্ঠান নয়, বরং গ্রামীণ যুবসমাজের আত্মবিশ্বাস ও স্বাবলম্বী হওয়ার বাতিঘর।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী মো. আবু বাশির বলেন, “দক্ষতার অভাবে বেকার সমস্যা বেড়ে যাচ্ছে। এই বেকার সমস্যা মানব সৃষ্ট আপদ । আপদ থেকেই দুর্যোগের সৃষ্টি হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মূলত দুর্যোগ প্রশমনে বিভিন্ন উন্নয়নমুলক কাজ করে থাকে । একটি এলাকার প্রকৃত ও টেকসই উন্নয়ন তখনই সম্ভব, যখন সেখানকার মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম দক্ষ, শিক্ষিত ও স্বাবলম্বী হয়ে ওঠে। সেই চেতনাকে সামনে রেখে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচি হতে এই ব্যতিক্রমী প্রকল্প গ্রহন করা হয়েছে।

দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান আজাদ আলী বলেন, “উচ্চশিক্ষা গ্রহণ করেও আমাদের অনেক তরুণ-তরুণী বেকার। এই কেন্দ্র তাদের জন্য আশার আলো। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন বা ডেটা এন্ট্রির মতো কাজ করে নিজেদের পায়ে দাঁড়াতে পারবে।”

এক শিক্ষার্থী সাদিকুল ইসলাম বলেন, “আমি ডিগ্রির ছাত্র হলেও আর্থিক অস্বচ্ছলতার কারণে কম্পিউটার শিখতে পারিনি। এখানে কম খরচে সেই সুযোগ পেয়ে আমি আনন্দিত। প্রশিক্ষণ শেষে অনলাইনে কাজ করে স্বাবলম্বী হতে চাই।”

এসএসসি ফল প্রত্যাশী মনিরা খাতুন জানায়, “পরীক্ষার পর অবসর সময়টা কাজে লাগাতে এখানে এসেছি। কম্পিউটার শিখে পরিবারের পাশে দাঁড়াতে চাই। আমাদের গ্রামে এমন সুযোগ পেয়ে আমরা ভাগ্যবান।”

এই উদ্যোগটি গ্রামের শিক্ষার্থীদের ঘরে বসেই সম্মানজনক উপার্জনের পথ দেখাবে এবং গ্রামীণ অর্থনীতিতে দক্ষ মানবসম্পদ যোগ করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, এ প্রশিক্ষণ কেন্দ্রে একসঙ্গে ২০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিতে পারবে। ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যায়ের যেকোনো শিক্ষার্থী কম্পিউটার বেসিক, অফিস অ্যাপ্লিকেশন, ইন্টারনেট ব্রাউজিং এবং নেটওয়ার্কিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com