বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

জুম্মার নামাজের সময় মটরসাইকেল চুরি জনতার হাতে মেম্বার পুত্র আটক

রাজশাহী ব্যুরো অফিস :

রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউপির মন্ডল পাড়ায় জুম্মার নামাজ চলাকালীন অবস্থায় মটরসাইকেল চুরি করে পালানোর সময় গ্রামবাসীর হাতে আটক হয়েছেন এক মেম্বার পুত্র। ওই যুবকের নাম লিটন হোসেন (২২)। তিনি মোহনপুর উপজেলার রায়গাটি ইউপির ৫ নং ওয়ার্ড সদস্য লালইচ গ্রামের জেকের আলীর পুত্র।

মটরসাকেলের মালিক ও প্রত্যক্ষ দর্শী সুত্রে জানা গেছে, শুক্রবার জুম্মার নামাজের সময় গোদাগাড়ী উপজেলার ঝিনা ফুলবাড়ী গ্রামের নুরশেদ আলীর পুত্র আতাউর রহমানের নিজ বাড়ির সামনে থেকে মটরসাইকেলটি চুরি হয়। পরে চুরির খবর চারিদিকে ছড়িয়ে পড়লে তানোর উপজেলার সরনজাই ইউপির মন্ডল পাড়া গ্রামের লোকজন মটরসাইকেলসহ চোরকে আটক করেন। এসময় গ্রামবাসী ওই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেন।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, মটরসাইকেল মালিকের বাড়ি গোদাগাড়ী এলাকায় হওয়ায় আটক চোরকে গোদাগাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, আটক চোরকে থানা হাজতে রাখা হয়েছে, মটরসাইকেল চুরির ঘটনায় থানায় একটি চুরির মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com