রবিবার, ২৬ Jul ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

পটিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক মামলার আসামির আত্মসমর্পণ

 

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় মাদক মামলার এক পলাতক আসামি দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর হঠাৎ করেই থানায় হাজির হয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তার নাম সমীর সরদার (৫০)। পুলিশ সূত্রে জানা গেছে, সমীর সরদার পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের পেঁচিয়ে পাড়া এলাকার বাসিন্দা এবং ভোলা সরদারের ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে এবং তিনি একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। পটিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, সোমবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে সমীর সরদার নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন।

পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার সেকেন্ড অফিসার এসআই আসাদ বলেন, দুপুরে সমীর সরদার থানায় এসে নিজ থেকে ধরা দেন। আমরা তাকে আদালতে সোপর্দ করেছি।এ ধরনের আত্মসমর্পণের ঘটনা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com