সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

রাজশাহীতে বাবাকে দাফন করেই গরু নিয়ে হাটে ৯ম শ্রেণির আরিফুল

রাজশাহী প্রতিনিধি:

একটি দুর্ঘটনা নবম শ্রেণির ছাত্র আরিফুলের জীবনের সব হিসাব পাল্টে দিয়েছে। রাজশাহীর বাঘা উপজেলার নীচ পলাশী ফতেপুর গ্রামে। নদী ভাঙ্গনে নিঃস্ব বাবা কোহিনূর শেখ পদ্মা নদীতে মাছ ধরার পাশাপাশি চরের জমি বর্গা নিয়ে কৃষিকাজ করে সংসার চালাতেন। কয়েক বছর আগে নিজের সাত বিঘা জমি বিলীন হয়ে গেছে পদ্মায়। প্রবাসী এক আত্মীয়ের নিকট থেকে টাকা ধার করে কোরবানির ঈদকে টার্গেট করে ৩/৪টি করে গরু পালতেন। গরু বিক্রি টাকা শোধ করার পর যা লাভ হতো তা সংসারের কাজে লাগাতেন।

কোহিনূর শেখ দুই মেয়ের বিয়ে দিয়েছেন। নবম শ্রেণি পড়ুয়া একমাত্র ছেলে আরিফুলকে সাথে নিয়ে আরো কয়েকজনের সাথে তার তিনটি গরু বিক্রির জন্য ট্রাকে করে গত ৩১ মে রাতে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। স্থানীয়ভাবে ব্যাপারীদের নিকট গরু বিক্রি করলে টাকা বাকি রেখে সময়মতো টাকা তুলতে না পারতেন না। এ কারণেই কয়েক বছর থেকে ঢাকার বছিলা হাটে গরু নিয়ে যেতেন কোহিনূর শেখ। গত ১ জুন রাত সোয়া একটার দিকে তাঁদের ট্রাকটি টাঙ্গাইলের মির্জাপুর থানার দেওহাটা এলাকায় থামানো হয়। এমন সময় একটি সবজিবোঝাই ট্রাক এসে ধাক্কা দেয়। এতে গরুর সাথে দাঁড়িয়ে থাকা কোহিনূর শেখ গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সঙ্গে থাকা ব্যবসায়ীদের হাতে গরু রেখে বাবার লাশ নিয়ে রাজশাহী ফিরে যায় আরিফুল। লাশ দাফন করে, পরদিন আবার ঢাকায় ছুটতে হয় গরু তিনটি বিক্রির জন্য। ৪ জুন সকালে বছিলা হাটে আরিফুলকে দেখা যায়। গরুর গলা ধরে দাঁড়িয়ে আছে। পাশে বাবা নেই। তার দিশাহারা চোখ দুটির দিকে তাকালেই বোঝা যায়, নবম শ্রেণির ছাত্রটির কাঁধে হঠাৎই পুরো সংসারের বোঝা এসে পড়েছে। বাবা কোহিনূর শেখ সাড়ে চার বিঘা জমি বর্গা নিয়ে এবছর পেঁয়াজ চাষ করেছিলেন। পেঁয়াজের দাম না পাওয়ায় প্রায় তিন লাখ টাকা লোকসান হয়েছে। সব ঋণের টাকা। ঋণ শোধ করতে হলে গরু তিনটি বিক্রি করতেই হবে। তবে ৪ জুন পর্যন্ত ক্রেতারা কাঙ্খিত দাম না বলায় আরিফুলের একটি গরুও বিক্রি হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com