সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

তানোরে ঈদ সামনে রেখে টুংটাং শব্দে মুখর কামারপট্টি

 

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর তানোরে কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত হয়ে উঠেছে কামারপট্টি। গোল্লাপাড়া, চাপড়া বাজারসহ বিভিন্ন হাটে টুংটাং শব্দে মুখর কামারদের দোকানগুলো। ছুরি, চাপাতি, দা, বটি, হাসুয়া তৈরি ও পুরনোগুলো শান দিতে আসছেন ক্রেতারা।

কামার উজ্জ্বল কর্মকার জানান, আধুনিকতার কারণে অনেকেই পেশা ছেড়ে দিলেও তিনি ও তার ভাই এখনো বাপ-দাদার পেশায় আছেন। তবে এ বছর বিক্রি কিছুটা কম। মানুষ পুরনো যন্ত্রপাতি ধার করাচ্ছেন বেশি।

শরিফুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, ঈদের আগে শান দিতে দাম বেশি চাওয়া হয়, তবু কাজের চাপে সময়মতো পাওয়া যায় না। দা-ছুরি শান দিতে এখন ৪০-৫০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে, যেখানে অন্য সময় ৩০ টাকাতেই সম্ভব।

ব্যবসায়ীরা জানান, লোহা ও কয়লার দাম বাড়ায় তৈরি পণ্যের দামও বেড়েছে। ঈদ মৌসুমে অতিরিক্ত শ্রমিক নিয়োগ দিতে হয়। বছরের অন্য সময় কাজ কম থাকলেও এখন দিনে-রাতে চলছে কাজের ধুম।

তানোরের কামারপট্টিগুলো এখন কোরবানির প্রস্তুতিতে প্রাণচাঞ্চল্যে ভরপুর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com