বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

চট্টগ্রামে সিডিএর অনুমোদন ছাড়াই গরুর হাটের জন্য অবৈধ রাস্তা নির্মাণ: সিন্ডিকেটের পেছনে প্রভাবশালী নেতা আলমগীর

মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম :

চট্টগ্রামের চরপাড়াঘাট সাগরপার এলাকায় সরকারি রাস্তার গ্রিল কেটে কোরবানির গরুর হাট বসানোর জন্য অবৈধভাবে রাস্তা নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এই কাজটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বা কোনো সরকারি সংস্থার অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে, যা আইন লঙ্ঘনের শামিল।

এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “রাস্তার পাশে দেওয়া গ্রিলগুলো যানবাহনের নিরাপত্তা এবং খালপাড়ের সীমানা রক্ষা করতে স্থাপন করা হয়েছে। কিন্তু এইভাবে একের পর এক গ্রিল কাটা হলে এক সময় রাস্তার নিরাপত্তা হুমকির মুখে পড়বে।”

এছাড়া, স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ একটি খাল ভরাট করে বন বিভাগের জায়গাও দখল করা হচ্ছে। এই খাল ভরাট করে গরুর বাজার তৈরি করা হচ্ছে, যার পেছনে রয়েছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। এলাকাবাসীর দাবি, চট্টগ্রাম মহানগর কৃষক দলের নেতা সাবেক সভাপতি আলমগীর এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন।

এ বিষয়ে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিক বলেন, “এটা আমাদের ফাংশনের মধ্যে পড়ে না। আপনি সিডিএ বা অন্য কোনো প্রশাসনিক দপ্তরে যোগাযোগ করুন।”

সিডিএ ইঞ্জিনিয়ার রাজিব বলেন, “এ বিষয়ে আমি অবগত ছিলাম না। আপনার কাছ থেকে শুনলাম। আপনি আমাকে একটি ছবি দেন এবং এই মুহূর্তেই এই বিষয়ে ব্যবস্থা নেব।”

চট্টগ্রাম মহানগর কৃষক দলের নেতা আলমগীর বলেন, “১৭ বছর ধরে আমরা কিছু পাইনি ভাইয়া, আমাদেরকে একটু ছাড় দেন। আসুন আমরা সামনাসামনি বসে কথা বলি। এই নিউজটা করিয়েন না। এখানে অবৈধ কিছু হয়নি।”

পরিবেশবাদীরা বলছেন, সরকারি জমি ও খাল ভরাট করে এভাবে অবৈধ হাট বসানো শুধু আইনবিরুদ্ধই নয়, বরং এটি জলাবদ্ধতা এবং পরিবেশগত বিপর্যয়ের কারণ হতে পারে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড এবং বন বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com