বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রূপগঞ্জে তিন নারী প্রতারক আটক করে পুলিশের সোপর্দ নওগাঁর সাপাহার থানা পুলিশের অভিযানে স্কুলছাত্রীর কানের দুল ছিনতাইকারী গ্রেফতার নওগাঁর মান্দা পরিষদে রাতভর ধর্ষণচেষ্টার সালিস,অতঃপর ফোন পেয়ে উদ্ধার করল পুলিশ নওগাঁর মহাদেবপুর আত্রাই নদীর ওপর কালনা-বিষ্ণুপুর এলজিইডির নির্মানাধীণ সেতুর কাজ অর্থ সংকটে দীর্ঘদিন ধরে আটকে ভারতীয় সহকারী হাই-কমিশনারের শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশন পরিদর্শন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ভারতীয় সহকারী হাই কমিশনার মতবিনিময় রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন, চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার নাইক্ষ্যংছড়ি বাইশারীতে অবৈধ ইটভাটায় যৌথ অভিযানে ২ লাখ টাকা জরিমানা চট্টগ্রামে ১৬ থানায় সিএমপির ‘এস ড্রাইভ’ অভিযান, এক রাতে গ্রেপ্তার ৬৫

নওগাঁয় দৈনিক ‘সংবাদ’এর গৌরবের ৭৫ বছর পর্দাপণে কেক কেটে উদযাপন

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে জাতীয় দৈনিক “সংবাদ” এর গৌরবের ৭৫ বছরে পর্দাপণ উদযাপন হয়েছে।

উদযাপন উপলক্ষে ১৭ মে (শনিবার ) বিকেল ৩ টায় সংবাদ পরিবার নওগাঁর আয়োজনে বদলগাছী উপজেলা
প্রতিনিধি সানজাদ রয়েল সাগর এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বদলগাছী প্রেসক্লাবের সভাপতি সহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান, প্রাণিসম্পদ অফিসার ডা: রিপা রানী, থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান,

নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম, প্রথম আলোর নওগাঁ জেলা প্রতিনিধি ওমর ফারুক ও বদলগাছী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবুজার গিফারী প্রমূখ।

অনুষ্ঠানে সংবাদ এর বদলগাছী উপজেলা প্রতিনিধি সানজাদ রয়েল সাগর তার স্বাগত বক্তব্যের মাধ্যমে “সংবাদ” পত্রিকা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি তাঁর বক্তব্যে বলেন এরকম একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সংবাদ পরিবারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং দৈনিক সংবাদের আগামীতেও আরো সফলতা কামনা করছি।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, ‘সংবাদ’ ইতিহাস বহুল একটি পত্রিকা। এই পত্রিকাটি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার ধারক একটি পত্রিকা।

এবং দেশের যে কোন সংকট মূহুর্তে দীর্ঘদিন যাবৎ এই পত্রিকাটি তথ্যবহুল সংবাদ উপস্থাপন করে আসছে।
সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের নির্ভরযোগ্য মাধ্যম দৈনিক ‘সংবাদ’। সংবাদ এর এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আমি আশা করছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, সমাজসেবা অফিসার রাজীব হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মাঝাহারুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, নির্বাচন অফিসার তাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ রানা ও

সম্পাদক নূও ইসলাম, উপজেলা স্কাউটের সাধার সম্পাদক লিটন হোসেন, দেউলিয়া শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সহ বদলগাছী উপজেলা ও জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংবাদের নওগাঁ জেলা প্রতিনিধি কাজী কামাল। সভাপতির সমাপনী বক্তব্য শেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com