বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

চট্টগ্রামে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন: প্রেমের ফাঁদে ফেলে রনজিৎ দত্তকে হত্যা, প্রধান দুই আসামি গ্রেফতার

 

চট্টগ্রাম ব্যুরো অফিস  :-

 

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকায় রহস্যজনকভাবে খুন হওয়া রনজিৎ দত্ত নিলক (৫৪) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। প্রেমের সম্পর্কের জেরে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে তাকে পাশের একটি ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

 

ঘটনার শুরু ১০ মে সকাল ৮টা ৩০ মিনিটে, যখন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একটি ফোন পেয়ে ডবলমুরিং থানার পুলিশ পাহাড়তলী বাজার এলাকার একটি ভবনের ছাদ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মৃতদেহটি রনজিৎ দত্ত হিসেবে শনাক্ত করেন এবং নিহতের স্ত্রী শিপ্রা মজুমদার ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

ক্লুলেস এ মামলার রহস্য উদঘাটনে পুলিশ প্রযুক্তি এবং সোর্সের সহায়তায় মাত্র ৮ ঘণ্টার মধ্যেই মূল আসামি রুনা আক্তার ওরফে পিংকি ওরফে বিলু (৩৫) কে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী, সহযোগী কথিত স্বামী ইব্রাহীম খলিলুল্লাহ ওরফে মিজান (৫০) কে পরদিন ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, ভিকটিমের সঙ্গে রুনার প্রেমের সম্পর্ক ছিল। ৯ মে বিকেলে রনজিৎ রুনার বাসায় গেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী তাকে নেশাদ্রব্য খাইয়ে অচেতন করে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়া হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে পাশের ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেয়া হয়।

 

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com