সোমবার, ২৭ Jul ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

রাজশাহীর দুর্গাপুরে মকবুল হত্যা মামলার প্রধান আসামি আলামিনসহ চারজন কক্সবাজারে গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর দুর্গাপুরে পরকীয়া সম্পর্ক ও গ্রামীণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত মকবুল হত্যা মামলার প্রধান আসামি মো. আলামিন হোসেনসহ চারজনকে কক্সবাজারের সুগন্ধা লাইট হাউজপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলো মো. আলামিন হোসেন (৩৫), পিতা মৃত আজাহার আলী,শহিদুল ইসলাম (২৫), পিতা আরফান আলী,মো. শাহাবুর (৩০), পিতা মৃত আজির উদ্দিন,মোহাম্মদ রিপন (২৫), পিতা গবির উদ্দিন,মোহাম্মদ মেহেদী হাসান বাটুল (২৫), পিতা মো. মেহের আলী

তাদের সকলের স্থায়ী ঠিকানা রাজশাহীর দুর্গাপুর উপজেলার তরিপতপুর গ্রামে। অভিযানে চারটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ এপ্রিল, পরকীয়া সম্পর্কের জেরে মৌ(৩০) নামের এক নারী মো. ইসমাইল হোসেনের বাড়িতে আশ্রয় নেন। এ ঘটনা নিয়ে গ্রামে সালিশ বসানো হলে আসামিরা সেখানে উপস্থিত হয়ে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেন। এতে স্থানীয়দের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। পরদিন রাতে, পূর্বপরিকল্পিতভাবে আসামিরা আম গ্রাম আমচত্তর মোড়ে দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালান। মকবুল হোসেন তাদের বাধা দিতে গেলে তার মাথায় আঘাত করা হয়, ফলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব এর একটি চৌকস দল আসামিদের গতিবিধি পর্যবেক্ষণ করে ১১ মে রাতে কক্সবাজারের সুগন্ধা লাইট হাউজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বর্তমানে তাদের দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় তা ব্যাপকভাবে প্রচারিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com