সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

বির্জাখাল খননের প্রথম পর্যায়ের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ৬০ শতাংশ সম্পন্ন

বির্জাখাল খনন কাজের অগ্রগতি পর্যালোচনায় নগর জামায়াতের টেকনিক্যাল কমিটির বৈঠকে শাহজাহান চৌধুরী

 

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নিজস্ব উদ্যোগে নগরীর জলাবদ্ধতা দূরীকরণে বির্জাখাল খনন কাজের অগ্রগতি পর্যালোচনায় নগর জামায়াতের টেকনিক্যাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় চট্টগ্রামের দেওয়ানবাজারস্থ নগর জামায়াতের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি আলহাজ¦ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুছ, ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, ইঞ্জিনিয়ার মোমিনুল হক, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, হামেদ হাসান ইলাহী, বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, জলাবদ্ধতা দূরীকরণে নগর জামায়াতের বির্জাখাল খননের প্রথম পর্যায়ের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। অবশিষ্ট কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। উক্ত খনন কার্যক্রম শেষ করতে এলাকাবাসী ও সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি স্থানীয় বাড়ির মালিক, এলাকাবাসী ও সর্বস্তরের জনগণের প্রতি ময়লা আবর্জনা খালে না ফেলে যথাযথ স্থান ও ডাস্টবিনে ফেলার জন্য বিনীত অনুরোধ জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com