রবিবার, ২১ Jun ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের অভিযানে গহিন অরণ্যে থেকে অবৈধ অস্ত্র উদ্ধার

মোঃ সেলিম উদ্দিন খাঁন

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ইনানী রেঞ্জের ইনানী সদর বিটের জুমছড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। বন বিভাগ সূত্রে জানা যায়..গত ১৩ মার্চ (বৃহস্পতিবার) উখিয়া ও ইনানী রেঞ্জের মধ্যবর্তী জুমছড়ি নামক স্থানে বন্য হাতি মৃত্যুর হয়।

হাতি মৃত্যুর পর থেকে এই ঘটনা অনুসন্ধান করে আসছিল বনবিভাগ। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইনানী রেঞ্জের সদর বনবিটের জুমঘর নামক এলাকায় গেলে হাতির খোশ ও ধান খেতে রক্ত দেখা যায় হাতির খোশ ও রক্ত অনুসরণ করে গহিন অরণ্যে এক চাকমা উপজাতির আস্তানায় অভিযান চালিয়ে একটি এক নালা অবৈধ অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে উখিয়া রেঞ্জ কর্মকর্তারা। তাদের ধারণা এই স্থানে হাতিকে গুলি করা হয়েছিল যা গুলি খেয়ে হাতি অন্য স্থানে গিয়ে মরেছে।

অভিযানে উখিয়া বন রেঞ্জের দায়িত্ব প্রাপ্ত সহকারী বন সংরক্ষক মোঃ শাহিনুর ইসলাম শাহীন এর নেতৃত্বে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের দায়িত্ব প্রাপ্ত বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, সদর বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান, ওয়ালা বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও ইআরটি এর একদল কর্মী সহ বন কর্মকর্তার উপস্থিত ছিলেন।বিষয়টি নিশ্চিত করেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহীন তিনি বলেন বৃহস্পতিবার হাতি হত্যাকান্ডের সাথে এই অবৈধ অস্ত্রটি ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com