সোমবার, ২২ Jun ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চকরিয়ায় হাইওয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, কনস্টেবল নিহত

 

মোঃ সেলিম উদ্দিন খাঁন

 

কক্সবাজারের চকরিয়ায় মালুমঘাট হাইওয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ডিউটিরত এক পুলিশ সদস্য (কনস্টেবল) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। তন্মধ্যে একজন এসআই এবং অপর তিনজন কনস্টেবল। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ডিউটিরত অবস্থায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের রিংভং সোয়াজনিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহত কনস্টেবলের নাম নাজমুল হাসান (৫০)। এছাড়াও গুরতর আহত ৪ পলিশ সদস্য হলেন, এসআই জিয়া উদ্দিন ভূইয়া, কনস্টেবল অলি আহমদ, সাইফুল ইসলাম ও নুরুল আলম।মহাসড়কে দুর্ঘটনায় পুলিশ সদস্য হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন করেছেন মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মো. মেহেদী হাসান।তিনি বলেন, ডিউটিরত অবস্থায় হঠাৎ হাইওয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে গাছের সাথে জোরে ধাক্কা লাগে।

 

পরে খবর পেয়ে সেখান থেকে ৫ পুলিশ সদস্যকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল নাজমুল হাসানকে মৃত ঘোষণা করেন এবং অপর ৪ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর সদস্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীণ রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com