বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একই কলেজের ছাত্র ও তারা বাবা-মাকে আসামি করে মামলা হয়েছে। সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ছাত্রী বাদী হয়ে মামলা করেছেন।

ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম মামলায় আনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য কোতয়ালী মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলার বিবাদী মাইনুল ইসলাম শাওন বিএম কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ইছাগুড়া এলাকার বাসিন্দা ফরিদ খন্দকারের ছেলে। মামলায় শিক্ষার্থীর বাবা ফরিদ খন্দকার ও মা খালেদা আক্তার লাইলীকেও আসামী করা হয়েছে। মামলার বাদী বিএম কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী।

মামলা সূত্রে জানা গেছে, একই কলেজে পড়াশুনায় পরিচয় হলে ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। এক পর্যায়ে তার প্রস্তাবে রাজি হলে ছাত্রীকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যায়। পরে বিয়ের প্রলোভনে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত ছাত্রীকে ধর্ষণ করে। বিষয়টি ছাত্রের বাবা-মাকে জানানো হয়। তারা বিষয়টি সমাধান না করে দুইজনকে বাসা থেকে বের করে দেয়। তখন ছাত্রীকে নিয়ে ছাত্র তার মেসে আসে। সেখানে আসার পর বিয়ের জন্য চাপ দিলে ননজুডিসিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর ও টিপ নেয়। বিয়ের কাগজপত্র চাইলে দিতে অস্বীকার করে। এক পর্যায়ে তাকে বিয়ে করবে না বলে তাড়িয়ে দেয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com