সোমবার, ২২ Jun ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার মাহফিল

মো:আসিফ খন্দকার:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, এতিমের হক নষ্টকারি আখেরাতে নাজাত পাবে না।

যারা আল্লাহকে অস্বীকার করে তারা এতিমদের গলা ধাক্কা দেয়। যারা নামাজে অবহেলা করে তারাই জাহান্নামের অধিবাসী হবে। এতিমদের লালন পালন করা সরকার এবং বিত্তশালীদের দায়িত্ব। তিনি সমাজের ধনীদের সম্পদের অসহায় দুঃস্থ ও গরীব মিসকিনদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

রোবাবর চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে বিআইএ মিলনায়তনে এতিমদের সম্মানে ইফতার পূর্বক আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর জামায়াতের নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুছ, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু বকর ছিদ্দিক, আবু হেনা মোস্তফা কামাল, অধ্যাপক মুহাম্মদ নূর, হামেদ হাসান ইলাহী প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, জামায়াত নেতা আ ন ম জোবায়ের।
ইফতার পূর্ব আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম অঞ্চলটিম জামায়াতের সদস্য মুহাম্মদ জাফর সাদেক।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com