শনিবার, ০৯ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আসছে বর্ষায় জলাবদ্ধতায় নগরবাসীকে ৭০-৮০ ভাগ এলাকা জলজট মুক্ত থাকবে: চসিক মেয়র চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা বান্দরবান,লামায় অবৈধ ইটভাটায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা মারামারির পর বাস চালাচ্ছিলেন ‘উত্তেজিত’ চালক, দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ আহত ২০ “মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী

গুঁড়িয়ে দেওয়া হলো ২ ইটভাটা, চারটিতে অভিযানে জরিমানা ২২ লাখ

 

রায়হান আক্তার বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাযর বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ৭টি ইটভাটার মধ্যে দুটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয় এবং ৪টি ইটভাটায় মোট ২২ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন।অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন এবং পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সলসহ বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব-০৭ চট্টগ্রাম এর টিম, লোহাগাড়া থানা পুলিশের টিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম এর লোহাগাড়া স্টেশনের সদস্যরা ও উপজেলা ভূমি অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন আইন ২০১৯) ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর কতিপয় ধারা লঙ্ঘন করায় মোবাইল কোর্ট পরিচালনা করায় উপজেলার চরম্বা নোয়ারবিলা মেসার্স শাহ মজিদিয়া ব্রিকস (NBK), একই ইউনিয়নে মেসার্স মা ব্রিকস ম্যানুঃ ইটভাটাটির চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ইটভাটাটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

একই ইউনিয়নে মেসার্স শাহ আমানত ব্রিকস (SMB) কে ৫লাখ টাকা, মেসার্স পদ্মা ব্রিকস ম্যানু (PBM) কে কৃষি জমির মাটি ও পাহাড় কর্তনের দায়ে ৭ লাখ টাকা জরিমানা, মেসার্স খাজা ব্রিকস ম্যানুঃ (KBM) কে ৫লাখ টাকা, মেসার্স শাহ মজিদিয়া ব্রিকস ম্যানুঃ (MBM)কে ৫লাখ টাকাসহ মোট ২২লাখ টাকা জরিমানা প্রদান করা হয় এবং মেসার্স এএইচ ব্রিকসসহ মোট ৭টি ইটভাটায় সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com