শনিবার, ০৯ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আসছে বর্ষায় জলাবদ্ধতায় নগরবাসীকে ৭০-৮০ ভাগ এলাকা জলজট মুক্ত থাকবে: চসিক মেয়র চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা বান্দরবান,লামায় অবৈধ ইটভাটায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা মারামারির পর বাস চালাচ্ছিলেন ‘উত্তেজিত’ চালক, দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ আহত ২০ “মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী

ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

মোঃ সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের লোহাগাড়ায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে ভাতিজা মুজিবুর রহমানের লাঠির আঘাতে চাচা মাহমুদুল হকের (৬৬) মৃত্যু হয়েছে।নিহত মাহমুদুল হক পদুয়া ইউনিয়নের আলী সিকদারপাড়ার মৃত চাঁন মিয়ার ছেলে। ভাতিজা মুজিবুর রহমান (৪০) একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পদুয়া ইউনিয়নের আলী সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, নিহত মাহমুদুল হকের বাড়ির পাশের জায়গার মালিকানা নিয়ে তার ভাই মোহাম্মদ আলীর সাথে বিরোধ চলে আসছিল। মুজিবুর রহমান স্বজনদের নিয়ে বিরোধীয় জায়গাটি দখলে নেয়ার চেষ্টা করলে মাহমুদুল হক সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার তথা পদুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলীকে ডেকে আনেন।

 

মেম্বার লিয়াকত আলী জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে জায়গার মালিকানা নিয়ে ঝগড়া-বিবাদ না করে কাগজপত্র নিয়ে বৈঠকে বসার জন্য উভয় পক্ষকে পরামর্শ দেন। এরপর তিনি ঘটনাস্থল ত্যাগ করে চলে আসতেই নিহতের ভাতিজা মুজিবুর রহমান লাঠি দিয়ে চাচাকে আঘাত করে। চাচা আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থল থেকে বাড়ির দিকে আসার মূহুর্তে মাটিতে ঢলে পড়ে মারা যান।

 

এরপর স্বজনেরা মাহমুদুল হককে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরেত চিকিৎসক ডা. কাউছার সুলতানা বলেন, হাসপাতালে আনার আগে মাহমুদুল হকের মৃত্যু হয়েছে। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন দেখতে পাননি বলে তিনি উল্লেখ করেন।এ প্রসঙ্গে লোহাগাড়া থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুবুর রহমান জানান, নিহতের মরদেহ থানায় এখনো আনা হয় নি। আইনী প্রক্রিয়া চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com