সোমবার, ২৭ Jul ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

বালু মাটিও পাথরখেকো চক্রের থাবায় নদী পাহাড় বন

মোঃ সেলিম উদ্দিন খাঁন

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী ও মোছারখোলা বিটের বনভূমি থেকে প্রতিনিয়ত পাচার হচ্ছে বালি ও মাটি। অবৈধভাবে রাতের আঁধারে বালি উত্তোলন করে একটি জায়গায় মজুদ রেখে বিক্রি করে আসছে একটি শক্তিশালী চক্র। গতকাল দুপুর ১১টার দিকে বালুভর্তি তিনটি ডাম্পার ধাওয়া করলে টেকনাফের দিকে পালিয়ে যায়।

 

পরে টেকনাফ রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে আভিযানিক দল অবস্থান নিলে ডাম ট্রাক (ডাম্পার) তিনটি ফেলে পালিয়ে যান চালকরা। সড়ক থেকে তিনটি ডাম্পার টেকনাফ রেঞ্জ কার্যালয় হেফাজতে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।স্থানীয় সূত্রে পাওয়া তথ্যমতে, রাজনৈতিক পট পরিবর্তনের পর দাপট দেখিয়ে ইজারা বা নিলামের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে বনভূমির খাল ও পাহাড় কেটে বালি ও মাটি পাচার করে বিক্রি করছে একটি সিন্ডিকেট। অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

 

পালংখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন চৌধুরীর নামে একটি রশিদ/স্লিপ নিয়ে বনভূমির বালি বৈধ করার চেষ্টা করছে স্থানীয় বিএনপি ও যুবদলের কয়েকজন নেতাকর্মী। যার মধ্যে উঠেছে এসেছে পালংখালী ইউনিয়ন যুবদলের শাহাআলম, সিরাজুল ইসলাম ভুট্টো সহ কয়েকজনের নাম।

 

যারা প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলনের বৈধতা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।এ বিষয়ে অভিযুক্ত সাহাব উদ্দিন চৌধুরীর সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সদুত্তর মেলেনি।উখিয়া রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বনভূমি থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে পাচার করার সময় তিনটি ডাম্পার ধাওয়া করলে টেকনাফের দিকে পালানোর চেষ্টা করে।পরে হোয়াইক্যং রেঞ্জ ও টেকনাফ রেঞ্জ কর্মকর্তার সহযোগিতায় তিনটি ডাম্পার জব্দ করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ডাম্পার ভর্তি বালু অবৈধভাবে বনভূমির পাহাড় ও খাল থেকে উত্তোলনকৃত বলে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।

‘ডাম্পার ভর্তি বালু অবৈধভাবে বনভূমির খাল থেকে উত্তোলন করা হয় নিয়মিত। তিনি আরও বলেন, এ বিষয়ে জড়িতদের বিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com